তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে সৎ বাবার যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৩, ২২:২৬আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ২২:২৬

ঝিনাইদহের মহেশপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে এ রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম- জয়নাল আবেদীন। সে মহেশপুর উপজেলার স্বরুপপুর গ্রামের বাসিন্দা।

রায়ের বিবরণে জানা গেছে, প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় জয়নাল আবেদীনকে দ্বিতীয় বিয়ে করেন এক নারী। বিয়ের পর স্বামীর সঙ্গে মহেশপুরের বাবার বাড়িতে বসবাস করতেন। প্রতিদিনের মতো ২০১৯ সালের ৫৮ সেপ্টেম্বর সকালে হাঁটতে বের হন ওই নারী। বাড়িতে ফিরে দেখেন, আগের ঘরের সন্তানকে ধর্ষণের চেষ্টা করছে জয়নাল আবেদীন। পরে অন্যদের সহযোগিতায় তাকে আটক করা হয়।

ওই দিন স্বামীর বিরুদ্ধে মহেশপুর থানায় ধর্ষণ মামলা করেন। একই বছরের ১৬ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা  আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে দুপুরে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন বিচারক। রায়ের পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী