‘সরকারের উন্নয়ন দেখে গাত্রদাহ হচ্ছে বিএনপির, এজন্য ষড়যন্ত্র করছে’ 

যশোর প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩৫আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩৫

সরকারের একের পর এক উন্নয়ন দেখে বিএনপির গাত্রদাহ হচ্ছে বলে জানিয়েছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেখে জামায়াত-বিএনপির গাত্রদাহ হচ্ছে। কোনোভাবেই উন্নয়ন সহ্য করতে পারছে না তারা। এজন্য নানা ষড়যন্ত্র করছে। বর্তমানে বৈশ্বিক দুর্যোগকে পুঁজি করে শেখ হাসিনা সরকারের দুর্নাম রটাচ্ছে। দেশবাসী সতর্ক আছে, তাদের কান কথা কেউ বিশ্বাস করে না।’

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে যশোর সদর উপজেলার রাজারহাট বাজারে শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি। বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির প্রতিবাদে সদর উপজেলার চার ইউনিয়নে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের নেতৃত্বে এসব শান্তি সমাবেশের আয়োজন করা হয়। 

শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী

সমাবেশে কাজী নাবিল আহমেদ বলেন, ‘২০০১ থেকে ২০০৫ সালের কথা মনে আছে সবার। সেসময় অর্থনীতিবিদ শাহ এ এম এস কিবরিয়া, আহসানউল্লাহ মাস্টার, সাংবাদিক হুমায়ুন কবীর বালু, মানিক সাহার মতো ব্যক্তিদের হত্যা করা হয়েছে। তাদের কথা ভুলে যাইনি আমরা। দেশব্যাপী একযোগে সিরিজ বোমা হামলা চালিয়ে জঙ্গি কায়দায় দেশ চালিয়েছিল তারা। তাদের স্লোগান ছিল, আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান। তারা কখনও বাংলার মানুষের ভালো চায় না। দেশের শান্তি, নিরাপত্তা, প্রগতি ও প্রবৃদ্ধি তাদের পছন্দ হচ্ছে না। দেশের এত উন্নয়ন মেনে নিতে পারছে না তারা। ওসব দেশবিরোধী ও ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

এরপর পুলেরহাট বাজার, চুড়ামনকাটি বাজার ও হাশিমপুর বাজারে শান্তি সমাবেশ করেন কাজী নাবিল আহমেদ।

চুড়ামনকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমজান আলীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ সদস্য জবেদ আলী, জেলা যুবলীগের দফতর সম্পাদক হাফিজুর রহমান, যবিপ্রবি ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম ইকরামুল কবির দ্বীপ ও ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর রকসি।

ইছালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে হাশিমপুর বাজারের সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদ কচি, জেলা যুবলীগের সদস্য কেরামত আলী মোল্লা, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাহাবুবুর রহমান মৃদুল, লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাউদ হোসেন, উপ-শহর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ওয়াদুদ, ইছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌসী বেগম, যুবলীগ নেতা মাজহারুল ইসলাম মাজহার, ইছালী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাহাবার হোসেন শিহাব, লেবুতলা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জহুরুল ইসলাম প্রমুখ।

শান্তি সমাবেশে এসেছেন হাজারো নেতাকর্মী ও এলাকাবাসী

নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম বিশ্বাসের সভাপতিত্বে রাজারহাট বাজারের সমাবেশে উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন, নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদ, কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ওয়াদুদ প্রমুখ।

চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমানের সভাপতিত্বে পুলেরহাট বাজারের সমাবেশে উপস্থিত ছিলেন জেলা মহিলা লীগের সভাপতি লাইজু জামান, জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহীদুজ্জামান শহীদ, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি লিয়াকত আলী ও আহ্বায়ক জাফর ইকবাল প্রমুখ। 

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম