সুন্দরবনে গরু আনতে গিয়ে বাঘের আক্রমণে আহত কৃষক

খুলনা প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০০

বাগেরহাটের সুন্দরবনে ঢুকে পড়া নিজের গৃহপালিত গরু ফিরিয়ে আনতে গিয়ে বাঘের আক্রমণে ফজলু গাজী (৬২) নামে এক কৃষক আহত হয়েছেন। 

ফজলুকে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের উত্তরো রাজাপুর গ্রাম সংলগ্ন বনে বাঘের হামলার শিকার হন তিনি। 

ফজলু সুন্দরবন সংলগ্ন শরণখোলার উত্তর রাজাপুর গ্রামের বাসিন্দা।

গরু আনতে গিয়ে আক্রমণে ফজলুর ডান পায়ে ক্ষত হয়েছে। তার পরিবারের সদস্যদের ভাষ্য, বনে প্রবেশের অনুমতি ছিলো না। তাই ‘ভয়ে’ দুদিন কাউকে কিছু জানাননি তারা।

ফজলুর স্ত্রী ফিরোজা বেগম জানান, বাড়ির পাশেই ছোট বেড়িবাঁধ। এরপর ছোট ভোলা নদী, নদীর পরে বন। গরুটি ছাড়া পেয়ে গত মঙ্গলবার শুকিয়ে যাওয়া নদী পেরিয়ে সুন্দরবনে ঢুকে পড়ে। গরু আনতে গিয়েছিলেন তার স্বামী।

হাসপাতালে চিকিৎসাধীন ফজলু বলেন, ‘বনের মধ্যে যেতেই গরু খুঁজে পাই। এর মধ্যেই টের পাই, পেছন থেকে কী যেন দৌঁড়ে আসছে। পেছন ফিরে বাঘ দেখে চিৎকার শুরু করি। তখন সামনের খালে থাকা দুই নৌকার ১০-১২ জন লোক আমাকে উদ্ধারে এগিয়ে আসেন। এর মধ্যে বাঘ এসে আমার একটা পা কামড়ে ধরে। এ অবস্থায় নৌকার লোকজন চিৎকার করে দৌঁড়ে আসায় বাঘটি আমাকে ছেড়ে চলে যায়।’

ফজলুর ছেলে ফিরোজ গাজী বলেন, ‘গরু আনতে বাবা বনে গিয়েছিলেন। কোনও পাস (বনে প্রবেশের অনুমতি) ছিলো না। তাই ভয়ে কাউকে কিছু জানাইনি। গ্রাম্য চিকিৎসক দিয়ে বাড়িতে রেখে চিকিৎসা করাচ্ছিলাম। অবস্থা খারাপ হলে এক ডাক্তার হাসপাতালে ভর্তি করতে বলেন।’

বাগেরহাট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, ‘বাঘের কামড়ে আহত ফজলুর ডান পায়ের ক্ষত অনেক বেশি। সেখানে গভীর গর্ত হয়েছে। পরিবারটি অনেক দরিদ্র, চিকিৎসার ব্যয় মেটাতে পারছে না। ভর্তি করার পর হাসপাতাল থেকেই সেবা দেওয়া হচ্ছে।’

/আরআর/
সম্পর্কিত
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের