রামপালে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু, কয়লা আছে ৬ দিনের

খুলনা প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৭

মাত্র ছয় দিনের কয়লা মজুত নিয়ে বুধবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টা ৩ মিনিটে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। কয়লা সংকটের কারণে এক মাসের বেশি সময় পর এই বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন চলছে।

জানা গেছে, বিদ্যুৎকেন্দ্রটির একটি ইউনিটে গত বছরের ১৭ ডিসেম্বর রাতে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়েছিল। এরপর কয়লা সংকটে ১৪ জানুয়ারি থেকে এর উৎপাদন বন্ধ ছিল। গত ৯ ফেব্রুয়ারি ৩০ হাজার টন কয়লা আসে। চলমান এই ইউনিটের উৎপাদন ক্ষমতা ৬৬০ মেগাওয়াট। কেন্দ্রটিতে তিন মাসের কয়লা মজুতের সক্ষমতা রয়েছে। তবে নিরবচ্ছিন্নবভাবে উৎপাদন চালু রাখতে এক মাসের কয়লা মজুত রাখার নিয়ম আছে। আগামী জুনে দ্বিতীয় ইউনিটও চালু এবং বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রটির।

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, ‘কয়লা সংকটে বন্ধ থাকা ইউনিটটি বুধবার রাত ১১টা ৩ মিনিটে পুনরায় চালু হয়েছে। কয়লার সরবরাহ নিশ্চিত হওয়ায় কেন্দ্রটি চালু করা হয়। গত ৯ ফেব্রুয়ারি একটি জাহাজে ৩০ হাজার মেট্রিক টন কয়লা বিদ্যুৎকেন্দ্রে আসে। একটি ইউনিট চালু রাখতে দিনে পাঁচ হাজার টন কয়লা প্রয়োজন। তাই এ কয়লায় কেন্দ্রটি ছয় দিন চালু থাকবে। ইন্দোনেশিয়া থেকে একটি জাহাজ বিদ্যুৎকেন্দ্রটির জেটিতে আসতে আসতে থেকে ১০ দিন সময় লাগে। আগামী ১৮ ফেব্রুয়ারি এই বিদ্যুৎকেন্দ্রের জন্য ৫৫ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে আরেকটি জাহাজ আসবে।’

উল্লেখ্য, বাংলাদেশ-ভারতের যৌথ বিনিয়োগে এক হাজার ৩২০ মেগাওয়াটের এই বিদ্যুৎকেন্দ্রে গত বছরের ১৫ আগস্ট প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়।

/এফআর/
সম্পর্কিত
এক বিদ্যুৎকেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট চালু
ইরান যুদ্ধে জ্বালানিতে চাপ, বিদ্যুৎ সরবরাহে বিকল্প পরিকল্পনা
বড়পুকুরিয়া কয়লা খনির ইয়ার্ডের ৩২ ফিট প্রাচীর ভেঙে গেছে
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান