ডাকছে ছাত্রলীগের তদন্ত কমিটি, নিরাপত্তাহীনতায় ক্যাম্পাসে যাচ্ছেন না ভুক্তভোগী

ইবি প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১১আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একটি হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় ছাত্রলীগের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন রবিবার (২৬ ফেব্রুয়ারি)। সকালে ভুক্তভোগী ছাত্রীকে ক্যাম্পাসে ডেকেছে তদন্ত কমিটি। তবে নিরাপত্তার অভাবে তিনি যাচ্ছেন না বলে জানিয়েছেন তার বাবা। 

ওই ছাত্রীর বাবা বলেন, ‘ছাত্রলীগের তদন্তের কাজে যদি ভুক্তভোগীর সাক্ষাৎকার নেওয়া প্রয়োজন হয় তবে আমাদের বাড়িতে আসুক। আমরা নিরাপত্তার অভাবে ক্যাম্পাসে যেতে পারব না।’

এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক ও শাখা ছাত্রলীগের সহ-সভাপতি কামরুল হাসান অনিক বলেন, ‘ওই ছাত্রী ক্যাম্পাসে না এলে আমরা অনলাইনে সাক্ষাৎকার নেব। সন্ধ্যার দিকে প্রতিবেদন জমা দেওয়া হবে।’

গত ১১ ও ১২ ফেব্রুয়ারি একটি হলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরীর নেতৃত্বে তার অনুসারীরা নির্যাতন করেন বলে অভিযোগ ওই ছাত্রীর। র‌্যাগিংয়ের সময় ছাত্রলীগ নেত্রীরা তাকে মারধর করেন এবং তার বিবস্ত্র ভিডিও ধারণ করে রাখেন বলে অভিযোগ তার। পরে ১৩ ফেব্রুয়ারি সকালে হল ছেড়ে বাসায় চলে যান ভুক্তভোগী ওই ছাত্রী। 

র‌্যাগিংয়ের নামে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার বিচার ও নিরাপত্তা চেয়ে ১৪ ফেব্রুয়ারি প্রক্টর ও ছাত্র-উপদেষ্টা দপ্তর বরাবর লিখিত অভিযোগ দেন তিনি। এ ঘটনায় রিট হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ঘটনা তদন্তে কমিটি গঠনের পাশাপাশি কিছু নির্দেশনা দেন হাইকোর্ট।

এ ঘটনায় গত ১৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। সেই হিসাবে রবিবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন।

/আরআর/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
‘হয় ফাঁসিতে ঝুলবো, না হয় আইন হাতে তুলে গুপ্ত শিবিরকে হত্যা করবো’
কর্মচারীর হাতে শিক্ষিকা খুন বিধি উপেক্ষা করে দেড় শতাধিক চুক্তিভিত্তিক নিয়োগ 
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম