২৮ লাখ টাকা আত্মসাতের দায়ে আ.লীগ নেতা কারাগারে

যশোর প্রতিনিধি
১০ মার্চ ২০২৩, ১১:২৭আপডেট : ১০ মার্চ ২০২৩, ১১:৫০

যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জহুরুল ইসলামকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ মার্চ) তাকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠান। তিনি ২৮ লাখ টাকা আত্মসাতের মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।

জহুরুল যশোর শহরের পালবাড়ি গাজীরঘাট রোডের মৃত শমসের আলীর ছেলে ও মেসার্স মীম এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের মালিক।

বাদীপক্ষের আইনজীবী আমির হোসেন জানান, জহুরুল ব্যবসার কথা বলে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টুর কাছ থেকে ২৮ লাখ ৭৭ হাজার টাকা ধার নেন। এর বিপরীতে তিনি ব্যাংকের দুইটি চেক দেন। পরে টাকা ফেরত না দিয়ে ঘুরাতে থাকেন জহুরুলকে। ব্যাংকে ওই চেক দুটি জমা দিলে টাকা না থাকায় প্রত্যাখিত হন  মেহেদী। পরে তিনি আদালতে দুইটি মামলা করেন। এর একটি মামলায় জহুরুলকে ২০২২ সালের ২৭ নভেম্বর যুগ্ম দায়রা জজ খাইরুল ইসলাম এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও চেকে উল্লেখ করা ২০ লাখ ৭৭ হাজার টাকা অর্থদণ্ড দেন। অপর একটি মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৮ লাখ টাকা জরিমানার আদেশ দেন। এরপর থেকে জহুরুল পলাতক ছিলেন।

তিনি জানান, পুলিশ বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে দুপুরে আদালতে সোপর্দ করে। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

/আরআর/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী