হাসপাতালে রোগীদের জন্য কেনা হয়েছিল রোগাক্রান্ত মুরগি

বাগেরহাট প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৩, ১৬:০৫ আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৬:০৫

বাগেরহাটের কচুয়া উপজেলা হাসপাতালে রোগীদের খাবারের জন্য সরবরাহ করা রোগাক্রান্ত মুরগি জব্দ করেছেন উপজেলা প্রশাসন। রোগাক্রান্ত মুরগি বিক্রির দায়ে খামারি আউব আলী ও দোকানি রাকিব কাজীকে এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

কচুয়া উপজেলা নির্বাহী অফিসার তাসমিনা খাতুন রবিবার (২ এপ্রিল) দুপুরে মুরগির বাজারে অভিযান চালিয়ে প্রায় ১৫০ কেজি রোগাক্রান্ত মুরগি জব্দ করেন।

স্থানীয়রা জানান, উপজেলা সদরের গিমটাকাঠি গ্রামের আউব আলীর মুরগির খামারের সব মুরগি রোগাক্রান্ত হয়ে পড়ে। রোগাক্রান্ত মুরগি গত দুইদিন ধরে ১১০/২০ টাকা কেজি দরে মাইকিং করে বিক্রি চলছিল। কচুয়া বাজারের পাইকারি দোকান থেকে কচুয়া হাসপাতালের জন্য প্রায় একশ কেজি মুরগি কম মূল্যে কেনা হয়। এসব রোগাক্রান্ত মুরগি বাজারের রাকিব কাজীর দোকানে কাটতে পাঠানো হয়। এ সময় ওই দোকান থেকে দুই বস্তা মুরগি জব্দ করে উপজেলা প্রশাসন।

মুরগি খামার মালিকের ছেলে লিখন শেখ বলেন, ‘তিন-চারদিন আগে থেকে খামারে রানীক্ষেত রোগ লেগেছে। খামারে থাকা ৩ শতাধিক মুরগি রোগাক্রান্ত হয়েছে। এটি কম মূল্যে বিক্রি করেছি।’

কচুয়া উপজেলা নির্বাহী অফিসার তাসমিনা খাতুন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এবং খামার মালিকের স্বীকারোক্তিতে মুরগি বাজারে অভিযান পরিচালনা করি। অভিযানে প্রায় ১৫০ কেজি মুরগি জব্দ করা হয়। এ সময় মুরগি খামারি ইউব আলী ও দোকানি রাকিব কাজীকে এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।’

/আরআর/
সম্পর্কিত
কবুতরের মাংস বা মুরগির বাচ্চা খেলে কি রক্ত বাড়ে?
কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ
যশোরে বিদ্যুৎবিহীন ৮ ঘণ্টা, খামারের ৪০০ মুরগির মৃত্যুতে যমজ উদ্যোক্তার মাথায় হাত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক