যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় মামলা

যশোর প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৩, ০১:৪৭আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ০১:৪৭

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীকে হলে আটকে নির্যাতন ও চাঁদাবাজির ঘটনায় মামলা হয়েছে। সোমবার রাতে যশোর কোতোয়ালি থানায় তিন জনকে আসামি করে এ মামলা করা হয়েছে।

মামলাটি করেছেন বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক আশরাফুজ্জামান জাহিদ। মামলার এজাহারনামীয় আসামিরা হলেন–বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ শোয়েব আলী, সালমান এম রহমান ও অজ্ঞাত একজন।

কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, ‘সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ইসমাইল হোসেন নামে এক শিক্ষার্থীকে মারপিট ও ১০ লাখ টাকা চাঁদা দাবিতে অভিযোগে মামলা করা হয়েছে। তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এর আগে রবিবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের শিক্ষার্থী মো. ইসমাইল হোসেনকে নির্যাতন করা হয়েছে। শহীদ মসিয়ূর রহমান হলের ৫২৮ নম্বরের কক্ষে ডেকে নিয়ে চার ঘণ্টা ধরে নির্যাতন চালায় ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচিত সালমান, শোয়েবসহ তিন জন। এ ঘটনায় ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সালমান ও শোয়েবকে হল ও বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী