চেতনানাশক স্প্রে করে ডাচ্-বাংলা এজেন্টের টাকা নিয়ে গেলো প্রতারকরা

যশোর প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৩, ১২:১৯আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১২:১৯

যশোরের অভয়নগর উপজেলায় ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্যোক্তার পাঁচ লাখ টাকা নিয়ে গেছে প্রতারকচক্র। শনিবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার বর্ণী বাজারে অবস্থিত ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্যোক্তা শরিফুল ইসলামের মুদি দোকান থেকে ওই টাকা নিয়ে যায় চক্রটি।

এ ঘটনায় অভয়নগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। 

শরিফুল ইসলাম জানান, বর্ণী বাজারে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংক। ব্যাংকের পাশে মরিয়ম স্টোর নামে তার মুদি দোকান আছে। শনিবার দুপুরে তিনি ব্যাংকে জমা হওয়া টাকা মুদি দোকানে রেখে পাশের মসজিদে নামাজ পড়তে যান। ওই সময় তার বাবা দোকানে ছিলেন। তখন একটি  প্রাইভেটকারে কয়েকজন তার দোকানের সামনে দাঁড়ায়। গাড়ি থেকে একজন মধ্যবয়সী লোক দোকানে গিয়ে তার বাবার কাছে এক হাজার টাকার নোট দেন ভাংতি করার জন্য। তার বাবা নোটটি ভাঙানোর সময় ওই মধ্যবয়সী এবং তার সঙ্গে থাকা এক তরুণ চেতনানাশক স্প্রে করেন। এতে তার বাবা অচেতন হলে তারা ৫ লাখ টাকা নিয়ে সটকে পড়েন।

তিনি আরও জানান, কিছুক্ষণ পর বাজারের লোকজন দোকানে ঢুকে তার বাবাকে অচেতন অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

অভয়নগরের উপজেলার শ্রীধরপুর পুলিশ ফাঁড়ির এসআই সামছুর রহমান বলেন, ‘প্রতারকরা এজেন্ট ব্যাংকিং উদ্যোক্তার বাবাকে অচেতন করে টাকা নিয়ে গেছে। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে ওই উদ্যোক্তা থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগে পাঁচ লাখ টাকা নিয়ে গেছে বলে উল্লেখ করেছেন তিনি। আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে দেখছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

/আরআর/
সম্পর্কিত
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম