যথাসময়ে নির্বাচন হবে, বিদেশিদের কাছে গিয়ে লাভ নেই: ইনু

কুষ্টিয়া প্রতিনিধি 
১০ এপ্রিল ২০২৩, ২০:২২আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ২০:৪৮

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হলে সংবিধান অনুযায়ী নির্বাচন করা ছাড়া কোনও পথ খোলা নেই। তাই বিদেশিদের কাছে ধরনা দিয়ে কোনও লাভ নেই। যথাসময়ে নির্বাচন হবে।’

সোমবার (১০ এপ্রিল) দুপুরে কুষ্টিয়ার মিরপুরে এলজিইডির তত্ত্বাবধানে বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘বিএনপির সব সমালোচনার শেষ কথা হলো নির্বাচন করবো না। বিএনপির সব কথার শেষ কথা হচ্ছে, সরকারকে আগে উৎখাত করতে হবে। যারা উৎখাত চায়, তারা নির্বাচন বানচাল করতে চায়। যারা উৎখাত চায়, তারা পাকিস্তানের বদলি খেলোয়াড়। যারা উৎখাত করতে চায়, তারা বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়। যারা উৎখাত চায়, তারা বাংলাদেশের সাংবিধানিক ধারাকে ধ্বংস করতে চায়। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান ও সাংবিধানিক ধারা রক্ষা করতে হলে নির্বাচনের কোনও বিকল্প নেই।’

তিনি বলেন, ‘দুর্নীতি, দলবাজি, ক্ষমতাবাজি এসব নিয়ে বিএনপির কথা বলা সাজে না। বিএনপি অতীতে ক্ষমতায় থাকা অবস্থায় কেমন ব্যবহার করেছে সেটা আমরা সবাই জানি।’

ডিজিটাল নিরাপত্তা আইন বিষয়ে সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতা মির্জা ফখরুলসহ শতাধিক বিএনপি নেতা প্রতিদিন অকথ্য ভাষায় গালাগালি ও অকথ্য ভাষায় মিথ্যাচার করছে সরকারের বিরুদ্ধে। কিন্তু আজ পর্যন্ত তাদের কারও বিরুদ্ধে আইসিটি বা ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ করা হয়নি। বিএনপির এটা ঢালাও অভিযোগ। যারা চরিত্র হরণ করছে, সাইবার ক্রাইম করছে, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। কিন্তু মামলা হলেই তাকে সাজা দেওয়া হচ্ছে না। এটা যাচাই-বাছাই করা হচ্ছে। বিএনপির কয়টা নেতাকর্মী আইসিটি মামলায় কারাগারে আছে তার তালিকা চাই।’

ইনু বলেন, ‘বিএনপি নির্বাচন বানচালের কথা বলছে, নির্বাচন না করার কথা বলছে, নির্বাচন কমিশনকে গালাগালি দিচ্ছে। মাঠের বাইরে থেকে রেফারিকে গালাগালি না করে এবং রেফারির ভুলত্রুটি না ধরে মাঠে আসেন খেলেন, রেফারির ভুল ধরেন এবং প্রতিকার করেন। তাতে দেশবাসীর লাভ হবে।’

এ সময় মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হারুন অর রশিদ, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় যেকোনও দিন
মানবতাবিরোধী অপরাধের মামলাহাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপনের নতুন তারিখ
মানবতাবিরোধী অপরাধমামলার পুনঃতদন্ত চাওয়া ইনুর আবেদন খারিজ
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান