ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো নারীর, হাসপাতালে স্বামী

সাতক্ষীরা প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৩, ১৬:২৫আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১৬:২৫

সাতক্ষীরায় ট্রাকচাপায় রেহানা পারভিন (২৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন তার স্বামী নয়ন আহমেদ (৩৫)। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় জেলার কালীগঞ্জ উপজেলার রোকেয়া মনসুর ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

হতাহতরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের বংশীপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় ট্রাকটিকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে চড়ে ওই দম্পতি শ্যামনগর থেকে সাতক্ষীরা অভিমুখে যাওয়ার সময় রোকেয়া মনসুর ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রেহানা পারভিন মারা যান। স্থানীয়রা গুরুতর আহত নয়নকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

ঘটনাস্থল পরিদর্শন করে কালীগঞ্জ থানার এসআই নকীব পান্নু জানান, লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটিকে আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইসমাইল মোল্লা জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা উপস্থিত হয়ে দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম