সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সভাপতি সুকুমার দাস আর নেই

যশোর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৩, ০২:২৫আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ০২:২৫

সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলার সভাপতি অধ্যাপক সুকুমার দাস মারা গেছেন। বুধবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সপ্তাহ খানেক আগে ব্লক ধরা পড়ায় তার হার্টে রিং পরানো হয়। এরপর থেকে বাসায় ছিলেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে বাড়িতে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়েন। তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ও সুকুমার দাসের বন্ধু হারুন অর রশীদ বলেন, হার্টে রিং পরানোর পর বিশ্রাম না নেওয়ায় এক ধরনের হাইপোর শিকার হন তিনি। যশোর শহরের টিবি ক্লিনিক এলাকার বাসিন্দা ছিলেন। স্ত্রী ও এক কন্যাসন্তান রয়েছে তার।

সাংস্কৃতিক পরিমণ্ডলে সুপরিচিত সুকুমার দাস দীর্ঘদিন উদীচী শিল্পীগোষ্ঠির নেতৃত্বে ছিলেন। যশোর নামে একটি সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতাও তিনি।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের