সাতক্ষীরা সীমান্তে এলএসডিসহ আটক ১

 সাতক্ষীরা প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৩, ১৫:০৩আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১৫:০৬

সাতক্ষীরা কলারোয়া উপজেলার কাকডাঙা সীমান্তে লাইসার্জিক এসিড ডাইইথ্যালামাইডসহ (এলএসডি ) ইসহাক (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ১১টা ৪০ মিনিটে কাকডাঙা সীমান্তের কেড়াগাঁছি নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক চোরাচালানি একই এলাকার আব্দুল মজিদের ছেলে।

বুধবার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১০টায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক।

বিজিবি অধিনায়ক আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে কেড়াগাঁছি গ্রামে অভিযান চালিয়ে ৪ বোতল নিষিদ্ধ মাদকসহ ওই আসামিকে আটক করা হয়। প্রতি বোতলে ৫০ মিলি এলএসডি থাকে। আটক আসামিকে কলারোয়া থানায় সোপর্দ করে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম