খাগড়াছড়িতে ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় বিএনপি নেতা আটক

খাগড়াছড়ি প্রতিনিধি
১৬ মে ২০২৪, ১৯:৩৫আপডেট : ১৬ মে ২০২৪, ১৯:৩৫

স্থানীয় সরকার নির্বাচনকে প্রতারণামূলক ও ডামি উল্লেখ করে বর্জনের দাবিতে লিফলেট বিতরণকালে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে শহরের কোর্ট রোডের একটি দোকানে লিফলেট বিতরণকালে তাকে আটক করা হয়।

‌‘অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনকে বাংলাদেশ থেকে বিতাড়িত’ করা হয়েছে দাবি করে উপজেলা ও সব স্থানীয় সরকার নির্বাচন বর্জনের দাবিতে শহরে লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ আবছার, সাংগঠনিক সম্পাদক আবু তালেব ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. নজরুল ইসলামসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানবীর হাসান বলেন, ‘সব নির্বাচন বর্জন করার আহ্বানে সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা শহরে লিফলেট বিতরণ করলে পুলিশ একাধিকবার বাধা দেয়। বাধা না মেনে লিফলেট বিতরণ করায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলামকে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটকের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ আবছার বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। সেইসঙ্গে স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলামকে আটক করেছে। তার মুক্তির দাবি জানাই।’

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে