বেনাপোলে দুইদিন আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি
০৮ মে ২০২৩, ১০:১১আপডেট : ০৮ মে ২০২৩, ১০:১১

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেনাপোল বন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দর পরিদর্শনে আসছেন মঙ্গলবার (৯ মে)। সেখানে একাধিক কর্মসূচি ও স্থাপনা উদ্বোধন অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে। তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সোমবার (৮ মে) ও মঙ্গলবার (৯ মে) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে বন্দর সূত্রে জানা গেছে।

ভারতের পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটি কর্তৃপক্ষের বরাত দিয়ে পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শশাঙ্ক শেখর ভট্রাচার্য জানান, আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় হেলিকপ্টারে করে ভারতের কালিয়ানি বিএসএফ ক্যাম্পে এসে নামবেন অমিত শাহ। তারপরে সড়কপথে আসবেন পেট্রাপোল বন্দরে। বন্দর ঘুরে দেখার পাশাপাশি পেট্রাপোল থানার নতুন ভবনের উদ্বোধন করবেন। এতদিন পেট্রাপোল থানা ছিল ল্যান্ড পোর্ট অথরিটি কর্তৃপক্ষের একটি ভবনে। থানার জন্য এবার পেট্রাপোল বন্দরের যশোর রোডের পাশে নতুন করে ভবন তৈরি করা হয়েছে। এই ভবনটি তৈরি করে দিয়েছে ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া।

এছাড়াও পেট্রাপোল বন্দরের দ্বিতীয় কার্গো গেট তৈরির ভিত্তি প্রস্তর উদ্বোধন করবেন তিনি। পেট্রাপোল বন্দরে পণ্য আমদানি-রফতানির জন্য একটি মাত্র গেট রয়েছে। ওই গেটের পাশে আরও একটি নতুন গেট তৈরির পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই মূল ফটক তৈরির ভিত্তি প্রস্তর উদ্বোধন করবেন অমিত শাহ।

পেট্রাপোল বন্দর ব্যবহারকারীরা জানান, একটি মাত্র গেট থাকায় মাঝেমধ্যেই আমদানি-রফতানির পণ্য নিয়ে দীর্ঘ সময় ট্রাকগুলোকে দাঁড়িয়ে থাকতে হয়। নতুন গেট তৈরি হলে আমদানি-রফতানিতে গতিশীলতা বাড়বে।

কার্গো গেটের উদ্বোধন শেষে একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। সেখানে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। দুপুর ২টার দিকে তিনি পেট্রাপোল বন্দর ছেড়ে কলকাতার উদ্দেশে রওনা দেবেন।

অমিত শাহর আগমন উপলক্ষে গোটা পেট্রাপোল সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভারতীয় বিএসএফ ও পুলিশ বাহিনীকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। সঙ্গে ডগ স্কোয়ার্ড বাহিনীও রয়েছে। পরিচয়পত্র ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না।

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, আগামী মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী পেট্রাপোল বন্দরে আসবেন। তাই সোমবার ও মঙ্গলবার পেট্রাপোল বন্দরে সমস্ত আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টদের জানিয়ে দেওয়া হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল জলিল জানান, মঙ্গলবার পেট্রাপোল বন্দরে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন বলে ভারতের সঙ্গে কোনও কার্যক্রম হবে না। তবে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। পাশাপাশি দেশের বন্দর ও কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক থাকবে।

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের