বাসের ধাক্কায় পশু চিকিৎসক নিহত

মেহেরপুর প্রতিনিধি
১১ মে ২০২৩, ১৩:২২আপডেট : ১১ মে ২০২৩, ১৬:২৮

মেহেরপুর সদর উপজেলায় বাসের চাকায় পিষ্ট হয়ে শামীম হোসেন (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ মে) সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা সড়কের চাঁদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

শামীম উপজেলার সিংহাটি গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে। তিনি পশু চিকিৎসক ছিলেন।

পুলিশ জানায়, সকালে বাড়ি থেকে পেশাগত কাজে মোটরসাইকেল নিয়ে বের হন শামীম। গ্রামের সড়ক দিয়ে মেহেরপুর চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে প্রবেশ করছিলেন তিনি। এ সময় মেহেরপুর থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যান। শামীম বাসের চাকায় পৃষ্ট হয়ে জখম হন। স্থানীয়রা তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত বলে জানান। 

মেহেরপুর সদর থানা ওসি সাইফুল ইসলাম জানান, শামীমের মরদেহ থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস এবং মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান।

/আরআর/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের