ঝড়ে আটতলা ভবনের গ্লাস ভেঙে নিচে পড়ে আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি
১৬ মে ২০২৩, ০২:৫২আপডেট : ১৬ মে ২০২৩, ০২:৫২

সাতক্ষীরায় আকস্মিক ঝড়ে আটতলা ভবনের গ্লাস ভেঙে নিচে পড়ে তিন জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৫ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরের শহীদ নাজমুল সরণির আহছানিয়া মিশন কমপ্লেক্স ভবনের পাশের আটতলা ভবন থেকে একাধিক গ্লাস ভেঙে পড়ে।

আহতরা হলেন–কলারোয়া উপজেলার কয়লা গ্রামের শাখেত আলী সরদারের ছেলে রফিকুল ইসলাম, মুনসুর সরদারের ছেলে হোসেন আলী এবং সদর উপজেলার গড়েরকান্দা গ্রামের ইয়াকুব আলীর ছেলে ইজিবাইকচালক আবুল হোসেন। রফিকুল ও হোসেন আলী গ্লাস ভেঙে পড়া ভবনের সামনে খিরা বিক্রি করছিলেন।

প্রত্যক্ষদর্শী জেলা শহরের বাসিন্দা নাজমুল হাসান বলেন, সন্ধ্যায় হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় শহীদ নাজমুল সরণির বলাই বাবুর আটতলা ভবনের কয়েকটি গ্লাস ভেঙে নিচে পড়ে যায়। এতে অনেকে আহত হন। এর মধ্যে তিন জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে রফিকুল ইসলামের অবস্থা গুরুতর। তার মাথায় গ্লাস পড়ে গভীর ক্ষত হয়েছে।

পাশের ঘড়ি দোকানি টিটু বলেন, আমার দোকানের সামনেই ঘটনাটি ঘটেছে। ঝোড়ো বাতাসে ওই ভবনের কয়েকটি গ্লাস ভেঙে নিচে কয়েকজনের গায়ে পড়ে। এর মধ্যে তিন জন গুরুতর আহত হন।

সদর থানার ওসি আবু জিহাদ বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়েছি। তিন জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম