ক্যারম খেলা নিয়ে সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের

কুষ্টিয়া প্রতিনিধি
২০ মে ২০২৩, ০২:২৯আপডেট : ২০ মে ২০২৩, ০২:২৯

কুষ্টিয়ায় ক্যারম খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ছয় জন। শুক্রবার (১৯ মে) রাত ৯টার দিকে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বোয়ালদাহ গ্রামের কান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার বোয়ালদাহ গ্রামের কান্তিনগর এলাকার মৃত আবুল খায়েরের ছেলে ওমর আলী (৬৫) ও একই এলাকার সুকরান সরদারের ছেলে মিরাজ সরদার (৫০)। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, রাতে কান্তিনগর বোয়ালদহ এলাকায় ক্যারম খেলা চলছিল। খেলার মধ্যে দুই পক্ষের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ওমর আলী ও মিরাজ সরদার গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাটশ হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান এম মুশতাক হোসেন বলেন, হঠাৎ ক্যারম খেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। তবে তাদের মধ্যে কোনও পূর্বশত্রুতা ছিল না।

কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদৎ হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান