কেসিসি নির্বাচন: ১২ জনের প্রার্থিতা প্রত্যাহার

খুলনা প্রতিনিধি
২৫ মে ২০২৩, ১৯:২৭আপডেট : ২৫ মে ২০২৩, ১৯:২৭

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ১২ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বৃহস্পতিবার (২৫ মে) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন তারা প্রার্থিতা প্রত্যাহার করেন। এর ফলে চূড়ান্ত প্রার্থী তালিকায় থাকলেন চার মেয়র প্রার্থীসহ ১৭৯ জন।

কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন জানান, ১২ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে বর্তমানে ১৭৯ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। এর মধ্যে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৩৬ জন প্রার্থী রয়েছেন।

মনোনয়নপত্র প্রত্যাহার করা ১২ জন কাউন্সিলর প্রার্থী হলেন- ৩ নম্বর ওয়ার্ডে শেখ আবদুল হাই, ৫ নম্বর ওয়ার্ডে মো. হারুন-অর-রশিদ, ৬ নম্বর ওয়ার্ডে শেখ লুৎফর রহমান, ৭ নম্বর ওয়ার্ডে শেখ তারেক, ১০ নম্বর ওয়ার্ডে ইমাম উদ্দিন আহম্মেদ, ১৪ নম্বর ওয়ার্ডে আব্দুর রশিদ শেখ, ১৫ নম্বর ওয়ার্ডে সমীর কুমার দত্ত, ১৬ নম্বর ওয়ার্ডে তাহেরা খাতুন, ২১ নম্বর ওয়ার্ডে মো. আক্তারুজ্জামান ও মুক্তা বেগম, ২৫ নম্বর ওয়ার্ডে মোছা. নাজমুন্নাহার ও ২৭ নম্বর ওয়ার্ডে হোসনে আরা।

উল্লেখ্য, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মেয়র পদে সাত জন, কাউন্সিলর পদে ১৫৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বাছাইয়ে চার মেয়র প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ হয়। আপিলে একজন বৈধতা পান। সাধারণ কাউন্সিলর পদে ১২ জনের মনোনয়নপত্র বাছাইয়ে অবৈধ হয়। আপিলে চার জন বৈধতা পান। আর প্রত্যাহার হলো ১২ জনের। সংরক্ষিত আসনে দুই জনের মনোনয়নপত্র অবৈধ হয়। আপিলে দুজনই বৈধতা পান।

/আরআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম