হাট কাঁপাতে আসছে ‘ভাইজান’

তৌহিদ জামান, যশোর
০১ জুন ২০২৩, ০৯:০১আপডেট : ০১ জুন ২০২৩, ২০:৫৪

এবার কোরবানির হাট কাঁপাতে আসছে ‘যশোরের ভাইজান’। এ উপলক্ষে বেশ আদর-যত্নে ভাইজানকে প্রস্তুত করছেন মো. মহিদুল জামান কাজল।

সদরের ফতেপুর ইউনিয়নের সীতারামপুর উত্তরপাড়ার বাসিন্দা মহিদুল জামান সরকারি চাকরিজীবী। ছয় বছর আগে বাড়িতে গড়ে তোলেন গরুর খামার। চাকরির পাশাপাশি কিছু করার চেষ্টা থেকে ছোট পরিসরে খামারটি গড়েছেন। তবে এখন খামারটি বেশ বড়, রয়েছে ৩৭টি গরু। এর মধ্যে সবচেয়ে বড় গরুটির নাম ভাইজান। ৬৯ হাজার টাকায় প্রায় চার বছর আগে ছয় মাস বয়সী এই অস্ট্রেলিয়ান হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গরুটি কিনেছিলেন কাজল। 

নাম ভাইজান কেন রাখলেন জানতে চাইলে কাজল বলেন, ‘পরিবারে আমি সবার বড়। ছোটরা আমাকে ভাইজান বলে ডাকে। তাই আদর করে ভাইজান রেখেছি। পরে এটির সাইজ-ওজন বিবেচনায় যশোরের ভাইজান হিসেবে পরিচিতি পেয়েছে।’

ভাইজানের বর্তমান বয়স চার বছর পাঁচ মাস। গায়ে সাদার ওপর কালো ছোপ ছোপ দাগ রয়েছে। সামনের দিকের উচ্চতা ৭৩ ইঞ্চি এবং পেছনের দিকের উচ্চতা ৬৫ ইঞ্চি। লম্বায় প্রায় ১০ ফুট। লাইভ ওজন প্রায় ১৪০০ কেজি।

ভাইজানের বর্তমান বয়স চার বছর পাঁচ মাস

আমার খামারে তিন শেডে ১০০ গরু রাখা যায় উল্লেখ করে কাজল বলেন, ‘বর্তমানে খামারে ৩৭টি গরু আছে। এর মধ্যে এঁড়ে ২০টি, গাভি ১২টি এবং বকনা পাঁচটি। ছয়টি গাভি দুধ দিচ্ছে; দুইটির আগামী সপ্তাহে বাছুর হওয়ার কথা। ছয়টি গাভি প্রতিদিন ৪৫-৫০ লিটার দুধ দেয়। একজন বিক্রেতা আছেন, বাড়ি থেকে সেই দুধ নিয়ে গ্রামাঞ্চলে বিক্রি করেন।

ভাইজানের খাবারের বর্ণনা দিয়ে কাজল বলেন, ‘প্রতিদিন প্রচুর কাঁচা ঘাস, গমের ভুসি, গমের আটা, সয়াবিনের খৈল, ভুট্টা ভাঙা দানা, রাইস পলিশ আর অল্প পরিমাণ ধানের কুঁড়া খেতে দেওয়া হয়। তার পেছনে দিনে ৮০০ থেকে এক হাজার টাকা খরচ হয়। এবার কোরবানির ঈদে বিক্রি করবো।’

কত টাকা দাম চাচ্ছেন জানতে চাইলে কাজল বলেন, ‘দাম চাচ্ছি না। যারা কিনবেন, তারা দেখে সরাসরি দাম বলবেন। আমি কোনও দাম নির্ধারণ করিনি।’

ভাইজান ছাড়াও এবার কোরবানির ঈদে বিক্রির জন্য আরও ছয়টি গরু প্রস্তুত করেছি উল্লেখ করে কাজল বলেন, ‘এগুলোর দাম এক থেকে দুই লাখের মধ্যে।’

খামারে গিয়ে দেখা গেছে, গরু পালনে কাজল ও তার পরিবারের সদস্যরা ছাড়াও দুই জন কর্মচারী রয়েছেন। একজন বেসরকারি পশুচিকিৎসক নিয়মিত গরুগুলোর দেখভাল করেন। মাঝেমধ্যে সদরের প্রাণিসম্পদ কর্মকর্তা খোঁজখবর নেন।

ভাইজানের বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তপু কুমার সাহা বলেন, ‘আমি কাজলের খামারে গিয়েছিলাম। খামারে অস্ট্রেলিয়ান হলিস্টিন ফ্রিজিয়ান জাতের একটি বড় গরু আছে। লাইভ ওজন ১৩৬৫ কেজি। তার খামারে সম্পূর্ণ অর্গানিক উপায়ে সঠিক পদ্ধতিতে গরু পালন করা হয়।’

জেলা প্রাণিসম্পদ দফতর সূত্রে জানা যায়, চলতি বছর জেলায় কোরবানির জন্য গরুর চাহিদা ২৭-২৯ হাজার এবং ছাগল প্রায় ৬০ হাজার।

ভাইজানের লাইভ ওজন প্রায় ১৪০০ কেজি

জেলায় কোরবানির উপযোগী কী পরিমাণ পশু আছে জানতে চাইলে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক বলেন, ‘জেলায় যেসব খামারি রয়েছেন, আশা করা যায় চাহিদার জোগান পাওয়া যাবে। ইতিমধ্যে কোরবানির উপযোগী ৩১ হাজার ২১টি গরুর তালিকা করেছি। এর মধ্যে সদরে তিন হাজার ৪৪৪, মণিরামপুরে চার হাজার ৯৪৬, ঝিকরগাছায় তিন হাজার ৭৪৭, শার্শায় দুই হাজার ৯১০, চৌগাছায় আট হাজার ৯৭৫, কেশবপুরে তিন হাজার ৪৬২, অভয়নগরে এক হাজার ৫৭৪ ও বাঘারপাড়ায় এক হাজার ৯৪৫টি। সেইসঙ্গে ৫০ হাজার ছাগল প্রস্তুত রয়েছে।’

জেলার বড় গরুগুলোর একটি ভাইজান উল্লেখ করে রাশেদুল হক বলেন, ‘যশোরে এবার সবচেয়ে বড় দুইটি গরুর নাম শোনা যাচ্ছে। একটি ভাইজান আরেকটি কেশবপুরে আছে। এর মধ্যে কোনটি বড়, তা ওজন করলে নিশ্চিত হওয়া যাবে।’

/এএম/
সম্পর্কিত
ঈদুল আজহায় গণমুখী ১০ বিষয় নিশ্চিত করেছে সরকার: মাহদী
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
ঈদ শেষে ফিরছে মানুষ, গাড়ির চাপ বাড়লেও নেই ভোগা‌ন্তি
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম