পেটে করে কক্সবাজার থেকে আনা ইয়াবা থানার শৌচাগারে গিয়ে বের করে দিলেন

কুষ্টিয়া প্রতিনিধি
০২ জুন ২০২৩, ১৯:২৭আপডেট : ০২ জুন ২০২৩, ১৯:২৭

পেটে করে আনা ইয়াবাসহ কুষ্টিয়ার মিরপুরে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম সংবাদ সম্মেলন করে বলেন, ‘বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার ধুবইল ইউনিয়নের গোবিন্দগুনিয়া ব্রিজের পাশে অভিযান চালিয়ে সুজাত আলী (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।’ 

তিনি বলেন, ‘তাকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে, কক্সবাজার থেকে ইয়াবা কিনে ছোট ছোট পুটলি করে গিলে মাধ্যমে পেটের মধ্যে করে নিয়ে এসেছে। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে এলে আসামি শৌচাগারে গিয়ে ইয়াবার ৪৫টি পুটলি বের করে দেয়। পুটলি গুলো খুলে এক হাজার ৪৫৭ পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য চার লাখ ৩৭ হাজার ১০০ টাকা।’

ওসি আরও বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) ১০ (ক) ধারায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- এসআই এমদাদুল হক, এএসআই দিপন, এএসআই মেহেদী হাসান।

/এফআর/
সম্পর্কিত
ইয়াবায় জীবন শেষ মরন মিয়ার
রাজধানী‌তে ১২ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেফতার 
২৮ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান