যারা নির্বাচনে অংশ নেবে না, তারা রাজনৈতিক সংকটে পড়বে: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
০৩ জুন ২০২৩, ১৬:১১আপডেট : ০৩ জুন ২০২৩, ১৬:৩৭

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেছেন, ‘নির্বাচন যথাসময়ে হবে। সংবিধান অনুযায়ী হবে। নির্বাচনে যাদের সক্ষমতা আছে তারা অংশ নেবে। যারা নির্বাচনে অংশ নেবে না তারা ভবিষ্যতে রাজনৈতিক সংকটে পড়বে।’

শনিবার (৩ জুন) দুপুরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজের নির্মাণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘বর্তমান সরকার পতনের দাবিতে ২০১২ সাল থেকে আন্দোলন শুরু করেছিল খালেদা জিয়া। ২০১২ সাল থেকে দেশের মানুষ শুনে আসছে তাদের এক দফা যে ঈদের পরে আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটানো হবে। এখন পর্যন্ত শেখ হাসিনা রাষ্ট্রের ক্ষমতায় আছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে। বিএনপির আন্দোলন কোথায় গেছে সেটা জনগণ দেখছে। বিএনপির এই সব কথাবার্তা নিয়ে জবাব দেওয়ার কোনও যৌক্তিকতা আছে বলে মনে করি না।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি এই দেশে একটি প্রতিষ্ঠিত সন্ত্রাসী এবং দুর্নীতিবাজ দল। যেটা দেশে শুধু নয় বিদেশের আদালতেও বার বার প্রমাণিত হয়েছে। এই সমস্ত প্রতিষ্ঠিত দুর্নীতি এবং সন্ত্রাসী দলের নেতাকর্মীরা কি কথা বললেন, এটা নিয়ে দেশের মানুষ বেশি একটা ভাবনার মধ্যে নেই।’

বাজেট নিয়ে বিএনপির এক শীর্ষ নেতার মন্তব্যের প্রসঙ্গে হানিফ বলেন, ‘বিএনপির একজন র্শীষ নেতা বাজেট পেশ হওয়ার আগে উনি বাজেট নিয়ে বিস্তারিত ব্রিফিং করে গণবিরোধী আখ্যা দিয়েছেন। উনি কি বাজেটটি পড়ে দেখেছেন? সরকারের বিরুদ্ধে অযৌক্তিকভাবে মিথ্যাচার করা যাদের অভ্যাস তারা করে যায়। বিএনপি এখন না বুঝে এ সমস্ত কথা বলছে।’

এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাক্তার দেলদার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

/আরআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক