ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৪৪আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৪৪

বন্দুকযুদ্ধ ঝিনাইদহের মহেশপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধ হত্যা মামালার এজাহারভুক্ত আসামি সন্টু (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার কাজিরবেড় ইউনিয়নের লালপুর গ্রামের রওশন আলীর ছেলে। মঙ্গলবার ভোর রাতে হলুদপাড়া মাঠের মধ্যে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে পুলিশের দুই কনস্টেবলও আহত হয়েছেন।
মহেশপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, গত ১৮ ফেব্রুয়ারি মহেশপুর উপজেলার সেজিয়া হলুদপাড়া মাঠের মধ্যে থেকে সেলুন ব্যবসায়ী আকিমুলের লাশ উদ্ধার করে পুলিশ। ওই মামলায় সন্টুকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। সোমবার রাতে সন্টুকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করে পুলিশ।
এরপর থানায় এনে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার ভোর রাতে অস্ত্র উদ্ধারের জন্য হলুদপাড়া মাঠে অভিযানে নামে পুলিশ। সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে প্রায় ২০ রাউন্ড গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে ৩০ রাউন্ড গুলি চালায়। এসময় উভয় পক্ষের গোলাগুলিতে ঘটনাস্থলে সন্টু নিহত হয়। এছাড়া গোলাগুলিতে পুলিশের দুই কনস্টবলও আহত হন।  
পুলিশ সন্টুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝনাইদহ মর্গে পাঠিয়েছে।
/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম