যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজশিক্ষক ও স্কুলছাত্রের মৃত্যু

যশোর প্রতিনিধি
৩০ জুন ২০২৩, ২১:০৭আপডেট : ৩০ জুন ২০২৩, ২১:১৩

যশোরের চৌগাছায় পৃথক দুই স্থানে বিদ্যুৎস্পৃষ্টে রেজাউল ইসলাম (৪৬) নামে এক কলেজশিক্ষক ও রিয়াদ হাসান (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রিয়াদ চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাদবিলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে। সে ঝাউতলা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল। রেজাউল ইসলাম একই উপজেলার পাতিবিলা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল ওয়াদুদের ছেলে। তিনি কাটগড়া ডা. সাইফুল ইসলাম ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, শুক্রবার (৩০ জুন) দুপুরে উপজেলার চৌগাছা-কোটচাঁদপুর সড়কের পাশে পাতিবিলা মাঠের নিজের জমি থেকে শিক্ষক রেজাউলের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিজের জমিতে দা দিয়ে আগাছা পরিস্কারের সময় জমির উপর দিয়ে অবৈধভাবে নেওয়া পল্লী বিদ্যুতের আর্থিংয়ের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।

অন্যদিকে, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে কাদবিলা গ্রামে নিজেদের বাড়ির একটি ঘরে বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় রিয়াদ। 

চৌগাছা থানার ইন্সপেক্টর জেল্লাল হোসেন বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী