সাইকেলের পাইপের ভেতর মিললো ১১৯ ভরি সোনা

কুষ্টিয়া প্রতিনিধি
১৩ জুলাই ২০২৩, ২২:২২আপডেট : ১৩ জুলাই ২০২৩, ২২:২২

কুষ্টিয়ায় অভিযান চালিয়ে বাইসাইকেলের সিটের নিচে লোহার পাইপের ভেতর কাপড়ে মোড়ানো অবস্থায় ১২টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর ওজন এক কেজি ৩৯৮ গ্রাম তথা ১১৯ ভরি।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত ৯টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. আরিফুল হক।

তিনি জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা চোরাচালান হচ্ছে- এমন সংবাদ আসে। খবরটি পেয়ে রামকষ্ণপুর বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে সীমন্ত পিলার ১৫৭ থেকে আনুমানিক ১৫০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে নীচপাড়া মাঠের একপাশে অবস্থান নেয়। এ সময় এক ব্যক্তি বাইসাইকেলযোগে মাঠ দিয়ে সীমান্তের দিকে যেতে দেখলে টহল দল তাকে চ্যালেঞ্জ করে।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, বিজিবিকে দেখে ওই ব্যক্তি সাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়। অভিযান চালানো সদস্যরা উপস্থিত জনসাধারণের সামনে বাইসাইকেলটি আটক ও তল্লাশি করে দেখতে পান, সিটের নিচে লোহার পাইপের ভেতরে কাপড়ে মোড়ানো অবস্থা ১২টি দ্বিখণ্ডিত সোনার বার। ওজন এক কেজি ৩৯৮ গ্রাম। উদ্ধার সোনার বাজার মূল্য এক কোটি ১৯ লাখ ৮৩ হাজার টাকা। দৌলতপুর থানায় জিডি করে এগুলো সরকারি কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম