শাহ আমানত বিমানবন্দরের টয়লেট থেকে ৭০ লাখ টাকার সোনা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ মে ২০২৪, ০১:১২আপডেট : ১১ মে ২০২৪, ০১:১৫

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় সাতটি সোনার বার উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ মে) রাত সাড়ে ৯টায় বিমানবন্দরের টয়লেটের কমোডের পাশে থাকা ময়লার ঝুড়ি থেকে সিগারেটের প্যাকেটের ভেতর থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সাতটি সোনার বারের ওজন প্রায় ৮১৬ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।

জাতীয় গোয়েন্দা সংস্থা-এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, সোনার বারগুলো ওয়াশরুমের ভেতর থাকা ময়লার ঝুঁড়ির ভেতর একটি সিগারেটের প্যাকেটে লুকায়িত ছিল। ধারণা করা হচ্ছে- সোনার বারগুলো এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের জি৯-৫২০-এ করে বিমানবন্দরে কোনও যাত্রী এনে থাকতে পারে। প্রতিটি বারের ওজন ১০ ভরি দুই গ্রাম। প্রতিটির মূল্য প্রায় ১০ লাখ টাকা করে।

চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের রাজস্ব কর্মকর্তা আল আমিন প্রধান বাংলা ট্রিবিউনকে বলেন, 'গোয়েন্দা সংস্থা এনএসআই এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর যৌথভাবে অভিযান পরিচালনা করে সাতটি সোনার বার উদ্ধার করেছে। পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা এসব সোনার ওজন ৮১৬ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।’

/আরআইজে/
সম্পর্কিত
সোয়া কেজি স্বর্ণ নিয়ে শাহজালাল বিমানবন্দরে এসে ধরা তরুণী
প্লেনের ‘ফাঁক-ফোঁকরে’ যেভাবে পাচার হয় স্বর্ণের বড় চালান
চোরাকারবারিদের ‘টার্গেট’ শাহজালাল, ৬ বছরে ৪৭০০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের