ছাত্রের মৃত্যু, জামিন মেলেনি ৪ শিক্ষকের

সাতক্ষীরা প্রতিনিধি
১৮ জুলাই ২০২৩, ২৩:১৩আপডেট : ১৮ জুলাই ২০২৩, ২৩:১৩

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা হাইস্কুলে শিক্ষকের মারধরে এক ছাত্রের মৃত্যুর অভিযোগে করা মামলায় গ্রেফতার চার শিক্ষকের জামিন নামঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (কালীগঞ্জ) রাকিবুল ইসলামের আদালত এই আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী জিয়াউর রহমান জিয়া বলেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামিদের জামিন নামঞ্জুর করেছেন। আমরা এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো।

জামিন না পাওয়া শিক্ষকরা হলেন- প্রধান শিক্ষক আব্দুল আব্দুল মোনায়েম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মুহিত, মনিরুল ইসলাম ও অবকাশ কুমার খা। 

এদিকে, নবম শ্রেণির ছাত্র রাজপ্রতাপ দাসের মৃত্যুর অভিযোগে দ্বিতীয় দিনের মত পাঠদান বন্ধ রয়েছে কালীগঞ্জের নলতা হাইস্কুলে। এতে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম। বিদ্যালয় বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ।
 
প্রসঙ্গত, রবিবার দুপুরে ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর জন্মদিনের কেক কেটে স্কুলের ছাদে টিকটক ভিডিও করার অভিযোগে নবম শ্রেণির ছাত্র রাজপ্রতাপ দাসকে মারধর করেন সহকারী শিক্ষক অবকাশ কুমার খা। পরে বাড়িতে গিয়ে অসুস্থ্যবোধ করায় তাকে হাসপাতালে পাঠানোর পথে মারা যায়। এতে উত্তেজিত জনতা স্কুলে ব্যাপক ভাঙচুর চালায়। সন্ধ্যার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় নিহতের বাবা পাঁচ শিক্ষকের নামে কালীগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ ইতোমধ্যে চার জনকে গ্রেফতার করেছে। মামলায় অভিযুক্ত সহকারী শিক্ষক সিদ্ধার্থ রায় চৌধুরী পলাতক রয়েছেন। এদিকে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে সোমবার সন্ধ্যার দিকে কালীগঞ্জের চণ্ডিপুর এলাকায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে রাজপ্রতাপের।

/এফআর/
সম্পর্কিত
সালিশ পছন্দ না হওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে অনুপ্রবেশ, আটক ৪৪
দেশ ছেড়ে ভারতে পালিয়ে বিএসএফের হাতে ধরা পড়লো দুই ভাই
সর্বশেষ খবর
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি