মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কারাগারে মারা গেছেন

সাতক্ষীরা ও খুলনা প্রতিনিধি
২০ জুলাই ২০২৩, ২০:২৩আপডেট : ২০ জুলাই ২০২৩, ২২:৩৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ও সাবেক সংসদ সদস্য খালেক মন্ডল মারা গেছেন। বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে খুলনা জেলা কারাগারের প্রিজন সেলে মৃত্যুবরণ করেন। সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন

তিনি সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের খলিলনগর গ্রামের মৃত চাঁন মন্ডলের পুত্র। এ ছাড়া সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির ও সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য ছিলেন।

মুক্তিযুদ্ধের সময় পাঁচ ব্যক্তিকে গলা কেটে ও বেয়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যার অভিযোগে তিনিসহ ৯ জনের বিরুদ্ধে ২০০৯ সালের ২ জুলাই মামলা করা হয়। মামলা করেন সদর উপজেলার শিমুলবাড়িয়া গ্রামের শহীদ রুস্তম আলী গাজীর ছেলে নজরুল ইসলাম গাজী। পরে মামলাটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পাঠানো হয়।

২০১৫ সালের ১৬ জুন ভোরে সদর উপজেলার খলিলনগর মহিলা মাদরাসায় বৈঠকের সময় তাকে আটক করে পুলিশ। পরে মানবতাবিরোধী অপরাধের তিন মামলার মধ্যে শহীদ মোস্তফা গাজী হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা যুদ্ধাপরাধীদের বিষয়ে জানতে ২০১৫ সালের ৭ অগাস্ট তদন্তে নামে- যা চলে ২০১৭ সালে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি খালেক মন্ডল, শহরের পলাশপোল এলাকার খান রোকনুজ্জামান, আব্দুল্লাহ আল বাকী ও জহিরুল ইসলাম ওরফে টিক্কার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সেখানে মোট ৩৩ জনকে সাক্ষী করা হয়েছিল, এর মধ্যে ১৭ জনের সাক্ষ্য শুনে ট্রাইব্যুনাল ২০২২ সালের ২৪ মার্চ তাদের ফাঁসির দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আব্দুল্লাহ আল বাকী ও জহিরুল ইসলাম ওরফে টিক্কা ইতোমধ্যে মারা গেছেন। আজ মারা গেলেন খালেক মন্ডল। শুধুমাত্র খান রোকনুজ্জামান বেঁচে থাকলেও পলাতক রয়েছেন।

খুলনা কারাগারের জেলার এনামুল কবির বলেন, ‘অসুস্থতার কারণে গত ১০ জুলাই রাতে সাতক্ষীরা কারাগার থেকে খালেক মণ্ডলকে চিকিৎসার জন্য খুলনা কারাগারে পাঠানো হয়। এখানে আসার পর প্রসেসিং কাজ শেষ করে রাতেই তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান। তার লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ২১ জুলাই ময়না তদন্তের পর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।’

/এফআর/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে