এক বাতি খুলতে গিয়ে প্রাণ গেলো ২ জনের

বাগেরহাট প্রতিনিধি
২২ জুলাই ২০২৩, ২২:৫৭ আপডেট : ২২ জুলাই ২০২৩, ২২:৫৭

বাগেরহাটের চিতলমারীতে রান্নাঘর সংস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রি ও গৃহকর্তার মৃত্যু হয়েছে। উপজেলার বড়গুনী গ্রামে শনিবার (২২ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন- চিতলমারী উপজেলার বড়গুনী গ্রামের গৃহকর্তা আসাদ শেখ (৬৫) ও মোল্লাহাট উপজেলার সোনাপুরা গ্রামের কাঠমিস্ত্রি নাসিম মোল্লা (৩৫)।

স্থানীয়রা জানান, আসাদ শেখের বাড়িতে রান্নাঘরের টিনের চালে উঠে সংস্কার কাজ করছিলেন ওই মিস্ত্রি ও গৃহকর্তা। ওই কাজের প্রয়োজনে চালার ওপরে থেকে একই ঘরের একটি বাল্ব খোলার চেষ্টা করেন মিস্ত্রি। তখন  বিদ্যুৎস্পৃষ্ট হন। তখন মিস্ত্রিকে উদ্ধার করতে গিয়ে গৃহকর্তাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ ঘটনার পর স্থানীয়রা ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসা তাদেরকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক অপূর্ব কুমার জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ জানান, বিষয়টি জানতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাশের কাছে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট ৫ ছাত্রী
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক