খুমেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, ভর্তি ১৭

খুলনা প্রতিনিধি
২৩ জুলাই ২০২৩, ১২:০১আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১২:১৬

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। আর ১২ জন ছাড়পত্র নিয়েছেন।

খুমেক হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুমেক হাসপাতালে ডেঙ্গুতে মৃত রোগীর নাম শেফালি। তিনি বরগুনা জেলার পাথরঘাটার বাসিন্দা ছিলেন। গত ২২ জুলাই বেলা ১টা ২০ মিনিটে এ হাসপাতালে ভর্তি হন। আর ২২ জুলাই বিকাল ৩টায় মারা গেছেন।

তিনি আরও জানান, হাসপাতালে এখন ৫৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। আর ২০২৩ সালের শুরু থেকে এ পর্যন্ত এ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২২০ জন চিকিৎসা নিয়েছেন।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় ডেঙ্গুতে কেউ আক্রান্ত হয়নি। কেউ সদর বা অন্য উপজেলার কোনও হাসপাতালে চিকিৎসাধীনও নেই। ২০২৩ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত খুলনা জেলায় ৪৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। 

/আরআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী