উন্নয়ন দেখতে বিরোধী দলের নেতাদের চশমায় ডাবল পাওয়ার লাগাতে হবে: কাজী নাবিল

যশোর প্রতিনিধি
২৫ জুলাই ২০২৩, ২০:৪৮আপডেট : ২৫ জুলাই ২০২৩, ২০:৫৯

যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বিএনপির মহাসচিব ও বিরোধী দলের নেতাদের চোখে পড়ে না। উন্নয়ন দেখার জন্য তাদের চশমায় ডাবল পাওয়ার লাগাতে হবে। সারা দেশের কথা বাদই দিলাম, যশোর সদরে গত ১০ বছরে ১৫০০ কোটি টাকার উন্নয়ন হয়েছে। শুধু ১৫০ স্কুল, কলেজ ও মাদ্রাসায় নতুন চারতলা ভবন হয়েছে। নতুন করে ১৬০টি সড়ক পাকা হয়েছে। এ ছাড়াও দৃশ্যমান হাজারও উন্নয়ন হয়েছে।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে এসব উন্নয়নের কথা প্রচার করতে হবে। নিজেদের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র ভেদাভেদ ভুলে বঙ্গবন্ধুর আদর্শে বলীয়ান হতে হবে।’

মঙ্গলবার (২৫ জুলাই) বিকালে যশোর শহরের খালধার রোডে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা যুবলীগের প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, পৌর কাউন্সিলর মোকছিমুল বারী অপু, পৌর কাউন্সিলর আসাদুজ্জামান বাবুল, পৌর কাউন্সিলর রাজিবুল আলম ও যশোর পৌর শ্রমিকলীগের আহ্বায়ক শেখ হারুন অর রশিদ ফুলু।

জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, উপদেষ্টা আবুল হোসেন খান, জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুনাহার নাজনীন সোনালী, জেলা যুবলীগের প্রচার সম্পাদক হাফিজুর রহমান, উপ-তথ্য ও গবেষণা সম্পাদক বিপ্লব নাথ, সদস্য রবি সিদ্দিকী, শহরের আহ্বায়ক মাহমুদুল হাসান মিলু, সদর উপজেলা যুবলীগ নেতা মাজহারুল ইসলাম মাজহার  প্রমুখ।

এর আগে দুপুরে এমপি কাজী নাবিল আহমেদ শহরের শিল্পকলা একাডেমিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। একইসঙ্গে সফল মৎস্য চাষিদের হাতে ক্রেস্ট তুলে দেন। নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার সভায় সভাপতিত্ব করেন।

সেখানে কাজী নাবিল আহমেদ বলেন, ‘দেশে আমিষের চাহিদা পূরণে মৎস্য চাষিরা বিপ্লব সাধন করেছেন। এ ধারা অব্যাহত রাখতে হবে। নিরাপদ মাছ উৎপাদন করতে হবে। যার মাধ্যমে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে।’

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, পৌর মেয়র হায়দার গণী খান পলাশ ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী।

/এফআর/
সম্পর্কিত
চার লেন হচ্ছে তিন মহাসড়ক
১৪ হাজার কোটি টাকা খরচ শেষে চট্টগ্রাম জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে?
সাড়ে ছয় হাজার কোটি টাকার প্রকল্প, ছয় বছরে অগ্রগতি ৫ শতাংশ
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি