‘কেউ আসুক আর না আসুক নির্ধারিত সময়ে শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে’

সাতক্ষীরা প্রতিনিধি
২৬ জুলাই ২০২৩, ১৯:৫২আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৯:৫২

সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এমপি বলেছেন, ‘যতই ষড়যন্ত্র হোক, কেউ আসুক আর না আসুক—নির্ধারিত সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা আসলেও নির্বাচন হবে, না আসলেও নির্বাচন হবে।’ 

বুধবার (২৬ জুলাই) বিকাল ৪টার দিকে সাতক্ষীরার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে হুইলচেয়ার এবং ভ্যান বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

বর্তমান সরকারের আমলে আশাশুনিতে ব্যাপক উন্নয়ন হয়েছে উল্লেখ করে আ ফ ম রুহুল হক বলেন, ‘উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করুন।’

বিএনপি-জামায়াত সরকারের আমলে বিদ্যুৎ উৎপাদন ছিল সাড়ে তিন হাজার মেগাওয়াট জানিয়ে রুহুল হক আরও বলেন, ‘সেটিকে আমরা ২৫ হাজার মেগাওয়াটে উন্নতি করেছি। বিএনপি-জামায়াত সরকারের সময়ে কৃষকদের সার ও বিদ্যুতের জন্য গুলি খেয়ে মরতে হয়েছে। এখন আর সারের জন্য গুলি খেয়ে মরতে হয় না। বিদ্যুতের ফেরিওয়ালা বাড়ি বাড়ি এসে বিদ্যুৎ দিয়ে যাচ্ছে।’ 

শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘গত ১৫ বছরে উন্নয়নে বদলে গেছে দেশ। তবু এই সরকারকে সরাতে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে। পদ্মা সেতু, মেট্রোরেল ও বঙ্গবন্ধু টানেলের মতো আরও অনেক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে। আমি মনোনয়ন পাইলে আমাকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।’

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রনি আলম নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. নাজিমুল হক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভু চরন মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক লীগ নেতা ঢালী সামসুল আলম। অনুষ্ঠান শেষে ২২ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার, অসহায়দের ২২টি ভ্যান এবং ৮০ জনকে একটি করে ছাগল দেওয়া হয়েছে।

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী