যশোরে ডেঙ্গু আক্রান্ত আরেকজনের মৃত্যু

যশোর প্রতিনিধি
২৭ জুলাই ২০২৩, ১৪:৪৫আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১৪:৪৫

ডেঙ্গু আক্রান্ত হয়ে যশোরে আরও একজন মারা গেছেন। তার নাম রুমা বেগম (৪৫)। এই নিয়ে যশোরে জুলাই মাসে মোট তিন জন মারা গেলেন।

রুমা যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের বাসিন্দা তরিকুল ইসলামের স্ত্রী।

নিহত রুমার মেয়ে জামাই হারুন অর রশিদ বলেন, গত সোমবার অসুস্থ হয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন সকালে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার বিকালে তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। রাত ১০টার দিকে তিনি মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) পার্থ প্রতিম চক্রবর্তী বলেন, ওই নারী ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। গতকাল বুধবার বিকালে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং রাতে তিনি মারা যান।

যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।

গত জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে ২৬১ জন। এর মধ্যে স্থানীয় ২২৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা থেকে আগত ৩৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এসব ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯৭ জন। মৃত্যু হয়েছে ৩জন। এছাড়া এখনও হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৬১ জন।

/আরআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম