বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবে: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি 
৩০ জুলাই ২০২৩, ১৫:২৬আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১৫:২৬

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন,  বিএনপি তার স্বভাব থেকে বেরিয়ে আসতে পারেনি। তারা অতীতের মতো অবরোধের নামে সাধারণ মানুষের চলাচল বাধাগ্রস্ত করে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। অতীতের মতো আগামীতেও বিএনপির সব নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবে।

রবিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের পিটিআই রোডের নিজ বাসভবনের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সাংবাদিকদের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে হানিফ এসব কথা বলেন।

হানিফ বলেন, সবার ধারণা ছিল বিএনপি তার অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সন্ত্রাসী কার্যক্রম থেকে বেরিয়ে আসবে। কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী। বিএনপি তার স্বভাব থেকে বেরিয়ে আসতে পারেনি। গতকালও তারা অতীতের মতো অবরোধের নামে সাধারণ মানুষের চলাচল বাধাগ্রস্ত করে পুলিশের ওপর হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে।’

তিনি আরও বলেন, ‘অতীতে যেমন বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হয়েছিল তেমনই আগামীতেও জনগণের জানমাল রক্ষায় বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করবে সরকার।’

আমানউল্লাহ আমান ও গয়েশ্বর চন্দ্র রায়ের প্রতি প্রধানমন্ত্রীর সম্প্রীতির প্রসঙ্গে মির্জা ফখরুলের মন্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, ‘বিএনপি নেতাদের সভ্যতা ও শিষ্টাচার নেই। শিষ্টাচার বর্জিত একটি দলের নেতাকর্মীরা যেভাবে গড়ে উঠছে, তাদের কাছে যে কোন শিষ্টাচারকেই নাটক বলে মনে হবে।’

এ সময় সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

কুষ্টিয়ায় কর্মরত ১৮ জন গণমাধ্যমকর্মীর মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে মোট ১১ লাখ ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়।

/আরআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ