সরকারের জনসমর্থন এখন তলানিতে, পতন অনিবার্য: চরমোনাই পীর

খুলনা প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৩, ২০:৩৭আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ২১:৫৫

অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেছেন, ‘জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। মানুষের অধিকার নেই। ভোটের অধিকার অনেক আগেই কেড়ে নেওয়া হয়েছে। এখন বাক-স্বাধীনতাও কেড়ে নিচ্ছে। এমনকি রাজনৈতিক অধিকারও কেড়ে নিয়ে ঘরোয়া কর্মসূচিতেও বাধা দিচ্ছে। সরকারের জনসমর্থন এখন তলানিতে। তারা চরমভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। এই কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী অবৈধ সরকারের পতন অনিবার্য হয়ে পড়েছে।’

বুধবার (০৯ আগস্ট) বিকালে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে ইসলামী আন্দোলনের খুলনা সদর থানার তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দেশপ্রেমিক জনগণ আজ ঐক্যবদ্ধ, আওয়ামী লীগ আজ বাঘ-সিংহের ভূমিকায় উল্লেখ করে চরমোনাই পীর বলেন, ‘কিন্তু জনগণ একত্রিত হলে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে তারা। সরকারদলীয় নেতাদের কথা শুনলে মনে হয়, তারা ফেরাউনের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। কিন্তু ইতিহাস সাক্ষী, নমরুদ, ফেরাউন ক্ষমতাধররাও টিকেনি, আপনাদেরও পতন অনিবার্য। মানুষ আজ ঐক্যবদ্ধ, ভালো চাইলে ক্ষমতা ছেড়ে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশকে সংঘাতের হাত থেকে রক্ষা করুন।’

আওয়ামী লীগের নেতাকর্মীরা ঠিকমতো ভ্যাট-ট্যাক্স দেন না অভিযোগ করে চরমোনাই পীর আরও বলেন, ‘অথচ সব সুযোগ ভোগ করেন তারা। শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে সরকারদলীয় নেতাদের এমন বক্তব্যে দেশকে অনিশ্চিয়তার দিকে নিয়ে যাবে। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে গেছে। এজন্য জনগণের লাশের ওপর দিয়ে হলেও ক্ষমতা চান তারা। দেশের মানুষ নানা সঙ্কটে রয়েছে। নিত্যপণ্যের সীমাহীন মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত। সারাদেশে ডেঙ্গু মহামারি আকার ধারণ করলেও সরকারের কোনও কর্মসূচি নেই। জনগণের প্রতি তাদের কোনও দায়বদ্ধতা নেই।’ 

চরমোনাই পীর আরও বলেন, ‘আওয়ামী সরকার দেশকে অকার্যকর করে বিচার ও আইন বিভাগকে ধ্বংস করেছে। নির্বাহী বিভাগ এবং সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকেও ধ্বংস করেছে। আওয়ামী লীগ বারবার সংবিধানের দোহাই দিচ্ছে। অথচ নিজেদের স্বার্থে বারবার সংবিধান পরিবর্তন করেছে তারাই।’ 

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা সদর থানা সভাপতি আবু তাহের। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গাজী ফেরদৌস সুমন। এতে বক্তব্য দেন কেন্দ্রীয় নায়েবে আমীর ও খুলনা মহানগর সভাপতি মাওলানা আব্দুল আউয়াল, জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, নগর সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ, শেখ মুহাম্মদ নাসির উদ্দিন ও নগর সেক্রেটারি ইমরান হুসাইন প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম