সড়কে গাছ ফেলে ডাকাতি, ধাওয়া দিয়ে একজনকে ধরে পিটুনি দিলো জনতা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১১ আগস্ট ২০২৩, ০৯:৩৯আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০৯:৩৯

চুয়াডাঙ্গার নিমতলা-কুশোডাঙ্গা সড়কে ডাকাতি করার সময় একজনকে ধরে পিটুনি দিয়েছেন এলাকাবাসী। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। তার অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের কুশোডাঙ্গা গ্রামের মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। তবে আহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিমতলা-কুশাডাঙ্গা সড়কে ৪/৫ জনের এক দল ডাকাত সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করছিল। এ সময় কয়েকজন পথচারী এর কবলে পড়েন। পথচারীরা এক হয়ে ডাকাত সদস্যদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। তবে একজনকে পাকড়াও করেন তারা। উত্তেজিত জনতা তাকে ধরে গণধোলাই দিয়ে আটকে রাখে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হাসপাতালে ভর্তি করে।

ডাকাতির কবলে পড়া কয়েকজন জানান, সড়কে গাছ ফেলে কয়েকজনের গতিরোধ করে ডাকাত সদস্যরা। তাদেরকে পাল্টা ধাওয়া দেওয়া হলে সবাই পালিয়ে গেলেও একজন হোঁচট খেয়ে পড়ে গেলে তাকে আটক করা হয়। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাবুবুর রহমান জানান, ছিনতাইয়ের উদ্দেশে কয়েকজন সড়কে দাঁড়িয়েছিলেন। স্থানীয় জনগণ গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। তাকে  হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্য সদস্যদের ধরতে পুলিশি অভিযান চলছে। আহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজুর রহমান জানান, তিনি এখনও শঙ্কামুক্ত নন। তার উন্নত চিকিৎসার প্রয়োজন। অন্যত্র রেফার্ড করার পরামর্শ দেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ডাকাতি করতে গিয়ে হত্যা, খুনিদের যেভাবে ধরলো পুলিশ
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
সুন্দরবনের ‘সুমন বাহিনী’র ৭ দস্যুর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের