অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা

বেনাপোল প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৩, ০২:০৫আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০২:০৫

অভিযানে গিয়ে মাদক ব‍্যবসায়ীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন যশোরের শার্শা থানার এএসআই আল আমিন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে শার্শা থানার শ‍্যামলাগাছি গ্রামের মাঝেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই এলাকায় পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের ধরতে না পারলেও কয়েকটি বাড়িতে ভাঙচুর চালিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই সিদ্ধার্থ, এসআই রাশেদ ও এএসআই আল আমিনসহ কয়েকজন পুলিশ সদস্য মাদকদ্রব্য উদ্ধারের জন্য ওই এলাকায় অভিযানে যান। সেখানে মাদক কেনাবেচার সময় মাদক ব্যবসায়ী সাকিবকে আটক করেন আল আমিন। একপর্যায়ে সাকিবের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। পরে আল আমিনের হাঁটুতে ছুরিকাঘাত করে পালিয়ে যান সাকিব। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সঙ্গীরা। তার আঘাতের স্থানে তিনটি সেলাই দেওয়া হয়েছে। এরপর থেকে ঘটনায় জড়িত ওই এলাকার মাদক কারবারি ইমরান হোসেন, ইকরামুল, সাকিব ও জাহাঙ্গীরকে আটকে অভিযান চলছে। পুলিশ তাদের ধরতে না পেরে বাড়িতে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। 

শার্শা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক শুভেন্দু কুমার মজুমদার বলেন, বিকালে আহত অবস্থায় ওই পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে আনা হয়। তার হাঁটুতে তিনটি সেলাই দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে তাকে নিয়ে গেছেন সঙ্গী পুলিশ সদস্যরা।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশের একাধিক টিম মাদক ব্যবসায়ীদের আটকে অভিযান চালাচ্ছে। আহত এএসআই আল আমিন সুস্থ আছেন। তবে কারও বাড়িতে ভাঙচুরের অভিযোগ পাওয়া যায়নি।

/এএম/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী