১৬ দিন পর আবারও চালু হয়েছে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র

মোংলা প্রতিনিধি 
১৫ আগস্ট ২০২৩, ০৯:১৬আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০৯:১৬

কয়লা সংকটে বন্ধ হয়ে পড়ার ১৬ দিন পর আবারও চালু হয়েছে রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র। সোমবার (১৪ আগস্ট) বিকেল ৩টায় কেন্দ্রটিতে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

উৎপাদনের সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে জাতীয় গ্রিডে। কয়লা সংকটে গত ৩০ জুলাই ভোরে বন্ধ হয়ে যায়। সোমবার আবার চালু করা হয়। উদ্বোধনে পর এই পর্যন্ত মোট সাত বার বন্ধ হয়েছে বিদ্যুৎ কেন্দ্রটি।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডর (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাক (ডিজিএম) আনোয়ার উল আজিম জানান, কয়লা পাওয়ার পর কেন্দ্রটি চালু করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। চলতি মাসেই ইন্দোনেশিয়া থেকে আরও দুটি জাহাজ কয়লা নিয়ে মোংলা বন্দরে আসবে।

এদিকে, ১৩ আগস্ট ৩১ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরে আসা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম ভি বসুন্ধরা ইমপ্রেস। কয়লা খালাস, পরিবহন ও সংরক্ষণের কাজ চলছে। কয়লা আসার সঙ্গে সঙ্গেই চালু হয় এ বিদ্যুৎকেন্দ্রটি।

গত বছরের ১৭ ডিসেম্বর উৎপাদনে যায় রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট। প্রথম ইউনিট চালু হওয়ার পর গত সাত মাসে সাত বার বন্ধ হয়ে যায়। এর মধ্যে চার বার বন্ধ হয় যান্ত্রিক ত্রুটি ও রক্ষণাবেক্ষণ কাজে। আর কয়লা সংকটে বন্ধ হয় তিন বার। অপরদিকে ৬৬০ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিট আগামী সেপ্টেম্বরে চালু সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এ বিদ্যুৎ কেন্দ্রের ডিজিএম আনোয়ার উল আজিম।

/এফআর/
সম্পর্কিত
এক বিদ্যুৎকেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট চালু
ইরান যুদ্ধে জ্বালানিতে চাপ, বিদ্যুৎ সরবরাহে বিকল্প পরিকল্পনা
বড়পুকুরিয়া কয়লা খনির ইয়ার্ডের ৩২ ফিট প্রাচীর ভেঙে গেছে
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম