ওষুধ ব্যবসায়ীদের হামলায় মেডিক্যালের শিক্ষার্থী আহত, গ্রেফতার ২

খুলনা প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৩, ০৯:৫৪আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০৯:৫৪

খুলনা মেডিক্যাল কলেজের (খুমেক) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় দুই জনকে গ্রেফতার হয়েছে। বুধবার (১৬ আগস্ট) রাত ৩টার দিকে বয়রা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- খুমেক হাসপাতাল এলাকায় বিপ্লব ফার্মেসির মালিক এস এম মাহমুদর রহমান বিপ্লব (৩০) ও আবিদ ফার্মেসির কর্মচারী মীর বায়জিদ (২০)।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান মৃধা জানান, এ ঘটনায় মেডিক্যাল কলেজের সচিবের আবেদনের পরিপ্রেক্ষিতে সোনাডাঙ্গা মডেল থানায় ১৬ আগস্ট মামলা রেকর্ড করা হয়। মামলার এজাহারনামীয় মাহমুদর রহমান বিপ্লবকে বয়রা বাজার থেকে রাত ৩টা ২০ মিনিটে গ্রেফতার করা হয়। এরপর তার দেওয়া তথ্যমতে অপরজনকে বয়রা হাসানবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় হাসপাতালের সামনের মার্কেটের ‘মেসার্স বিপ্লব মেডিসিন কর্নার’ নামের একটি ওষুধের দোকানে ব্যাচ কে-৩১-এর এক শিক্ষার্থী ওষুধ কিনতে যান। দোকানদার অতিরিক্ত মূল্য চাওয়ায় তিনি প্রতিবাদ করেন। তখন ওই শিক্ষার্থীকে লাঞ্ছিত করা হয়। এরপর অন্যান্য শিক্ষার্থী গিয়ে এ বিষয়ে জানতে চাইলে দোকানদাররা জড়ো হয়ে তাদের ওপর হামলা করেন। এ ঘটনায় ২০ শিক্ষার্থী আহত হন। এর মধ্যে কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনার পর খুমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের