সাঈদীর মৃত্যুতে শোক জানানো ছাত্রলীগের আরও ৩ নেতাকে বহিষ্কার

সাতক্ষীরা প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৩, ১৩:০১আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১৩:০১

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ও জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোকপ্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের তিন নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

একইসঙ্গে তাদেরকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কারের জন্য সংগঠনের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে। ছাত্রলীগের আদর্শের পরিপন্থি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলার নেতারা।

বুধবার (১৬ আগস্ট) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান ও সম্পাদক সুমন হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- সাতক্ষীরার তালা উপজেলার সহ-সভাপতি সাইফুদ্দীন আজাদ সবুজ ও মাহিন ইসলাম মাসুম এবং সীমান্ত আদর্শ কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আশিক কবির।

এস এম আশিকুর রহমান বলেন, ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী। তার মৃত্যুর পর অভিযুক্ত নেতারা ফেসবুকে পোস্ট দিয়েছেন। ছাত্রলীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল যা নীতি ও আদর্শ পরিপন্থি কাজ। তাই তাদের ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ করা হয়েছে।

তিনি আরও বলেন, আরও কয়েকজনের দেওয়া ফেসবুক পোস্টের স্ক্রিনশট আমাদের কাছে এসেছে। যাচাই-বাছাই করে তাদের বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেবো।

একই কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের বিভিন্ন শাখার ছয় নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাদেরকেও সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী