ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

যশোর প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৩, ১০:৫৮আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১০:৫৮

যশোর সদর উপজেলার সিঙ্গিয়া রেলস্টেশন এলাকায় মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ কারণে বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোর থেকে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

এতে আটটি ট্রেনে আটকা পড়া কয়েক হাজার যাত্রীকে চরম দুর্ভোগের শিকার হয়েছেন। ওই ট্রেনটি তেল নিয়ে খুলনা থেকে নাটোর যাচ্ছিল।

যশোর রেলওয়ে জংশনের স্টেশন  মাস্টার মো. আয়নাল হাসান জানান, ভোর ৩টা ৫০ মিনিটের দিকে সিঙ্গিয়া রেল স্টেশন থেকে একটু দূরে বানিয়ারগাতি রেল ক্রসিংয়ে খুলনা থেকে ছেড়ে আসা নাটোরগামী তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। আশা করছি, অল্প সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

যশোর রেলওয়ে জংশন সূত্রে জানা গেছে, ভোর তিনটা ৫০ মিনিটের দিকে সিঙ্গিয়া রেল স্টেশন এলাকায় বানিয়ারগাতি রেলক্রসিং পৌঁছালে দুটি বগি লাইনচ্যুত হয়। বগি লাইনচ্যুত হওয়ায় খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী গোয়ালন্দ মেইল ট্রেন, বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস, রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস, চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস, পার্বতীপুরগামী রকেট মেইল এবং ঢাকা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ও চিলাহাটি থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস নামের ট্রেন আটকা পড়ে।

/এফআর/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী