অজ্ঞান পার্টির খপ্পরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর পরিবার

সাতক্ষীরা প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০৮আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০৮

সাতক্ষীরার তালা উপজেলায় নুর আলী বিশ্বাস (৬৮) নামে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও তার পরিবার অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে। ওই সময় বাড়িতে থাকা ১০ ভরি স্বর্ণালংকারসহ নগদ ১ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহ গ্রামে ঘটনাটি ঘটে। নুর আলী বিশ্বাস একই এলাকার মৃত অহিদ আলী বিশ্বাসের ছেলে। তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার হিসেবে তিনি কর্মরত ছিলেন। বর্তমানে তিনি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

ঘটনার বিবরণ জানিয়ে ভুক্তভোগীর ভাই আনার বিশ্বাস বলেন, ‘শুক্রবার রাতে ভাই ও তার স্ত্রী নুরজাহান বেগম বাড়িতে ছিলেন। সন্ধ্যায় তাদের রান্না করা গরুর মাংসে দুর্বৃত্তরা কৌশলে চেতনানাশক মিশিয়ে দেয়। খাবার খেয়ে ভাই এবং ভাবি অচেতন হয়ে পড়েন। এরপর রাতের কোনও একসময়ে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে ১০ ভরি স্বর্ণালংকারসহ নগদ ১ লাখ ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। ভোর রাতে ভাবির (নুরজাহান বেগম) জ্ঞান ফিরলে শোবার ঘরে আসবাবপত্র এলোমেলো দেখে আমাকেসহ প্রতিবেশীদের ডাকেন। ভাইকে (নুর আলী বিশ্বাস) উদ্ধার করে প্রথমে তালা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাকে খুলনা মেডিক্যালে হস্তান্তর করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। বর্তমানে তার এলাকায় চোর ও মাদকসেবীদের উপদ্রব বেড়ে গেছে। এ ঘটনায় শিগগির জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন তিনি।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি