পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে মোংলায় রুশ জাহাজ

মোংলা প্রতিনিধি 
০৩ অক্টোবর ২০২৩, ১৩:৫৩আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১৩:৫৩

পাবনায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে রাশিয়ান পতাকাবাহী জাহাজ ‘এম ভি ইয়ামাল অরলান’। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়েছে জাহাজটি।

বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স ইন্টার পোর্ট শিপিংয়ের খুলনার ম্যানেজার অসীম কুমার সাহা জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ২১২১ মেট্রিক টন মেশিনারি পণ্য নিয়ে গত ৩১ আগস্ট রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে মোংলার উদ্দেশে ছেড়ে আসে ইয়ামাল অরলাম। জাহাজটি মঙ্গলবার দুপুর ১টায় মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে। এতে থাকা ৬৬৮ প্যাকেজের মেশিনারি পণ্য খালাসের কাজ শুরু হয় বিকাল থেকেই। খালাস করা এ পণ্যের অধিকাংশই সড়ক পথে আর স্বল্প মালামাল নদী পথে নেওয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ডিপোতে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর ওই বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছিল এম ভি স্যাপোডিলা।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের