যুবদলের কেন্দ্রীয় সহসভাপতিসহ খুলনা বিএনপির ১০ নেতা কারামুক্ত

খুলনা প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৩, ২৩:০৮আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ২৩:০৮

খুলনায় বিএনপি তারুণ্যের সমাবেশে পুলিশের করা নাশকতা মামলায় কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসান পিয়ারু, মাসুদ পারভেজ বাবু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইস্তিয়াক আহম্মেদ ইস্তিসহ ১০ জন জামিনে কারামুক্ত হয়েছেন।

বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় তারা খুলনা জেলা কারাগার থেকে মুক্ত হলে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাদের ফুলেল সংবর্ধনা দেন।

কারামুক্ত অন্যান্যরা হলেন যুবনেতা শেখ নাদিমুজ্জামান জনি, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি খায়রুজ্জামান সজিব, মো. নাসিম, হেলাল হোসেন গাজী, বেলাল হোসেন গাজী, যুবনেতা রবি।

এদিকে নেতৃবৃন্দ কারামুক্ত হবেন খবর পেয়ে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দুপুর থেকেই কারাফটকে অবস্থান নেন। এ সময় নেতাকর্মীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। নেতাকর্মীদের উপস্থিতিতে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, বিএনপি নেতা কাজী মাহমুদ আলী, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম নান্নু, তৈয়েবুর রহমান, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, কেএম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন), কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, আবু সাইদ হাওলাদার আব্বাস, বিপ্লবুর রহমান কুদ্দুস, আফসার উদ্দিন, তারিকুল ইসলাম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আক্কাস আলী, আজিজা খানম এলিজা, ছাত্রনেতা তাজিম বিশ্বাস, যুবদলের নেহিবুল হাসান নেহিম, স্বেচ্ছাসেবক দল নেতা শফিকুল ইসলাম শাহীনসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের অনেকে। পরে কারামুক্ত নেতাদের নিয়ে নগরীতে মিছিল করে বিএনপির নেতাকর্মীরা।

উল্লেখ্য, উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনপ্রাপ্ত নেতৃবৃন্দ গত ১৪ সেপ্টেম্বর খুলনার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (খুলনা থানার মামলা নং-২৫) জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন না দিয়ে কারাগারে পাঠান। মামলার অপর আসামি কেন্দ্রীয় যুবদলের সহসাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ আগামীকাল বৃহস্পতিবার কারামুক্ত হবেন।

/কেএইচটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ