নিখোঁজের একদিন পর শিক্ষকের লাশ মিললো নদীতে

কুষ্টিয়া প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৩, ০৮:৫২আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৮:৫২

নিখোঁজের একদিন পর কুষ্টিয়ার গড়াই নদী থেকে তারাশংকর সরকার (৪৫) নামে এক স্কুলশিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় শহরের মঙ্গলবাড়িয়া বাঁধ সংলগ্ন গড়াই নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

তারাশংকর সরকার জুগিয়া কানাবিল মোড় এলাকার শক্তিপদ সরকারের ছেলে। তিনি সদর উপজেলার স্বর্গপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। 

নিহতের স্বজনরা জানান, বেশ কিছুদিন ধরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। 

কুষ্টিয়া মডেল থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, মঙ্গলবার সকালে এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে নিহতের পরিবার। সন্ধ্যায় গড়াই নদীর মঙ্গলবাড়িয়া বাঁধ এলাকায় ভাসমান একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন। তবে তার শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি