বন্ধুর সঙ্গে পূজা দেখে বাড়ি ফেরা হলো না নুরুন্নবীর

যশোর প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৩, ১১:৩০আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১১:৩০

যশোরের কেশবপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কায় নুরুন্নবী (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। ওই সময় বিজয় রায় (৩২) নামে আরও এক যুবক আহত হন।

রবিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে কেশবপুর উপজেলার নোয়াপাড়া-চুকনগর ভায়া কলাগাছি সড়কের সুফলাকাটি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুন্নবী যশোর সদর উপজেলার কুয়াদা কামালপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে এবং আহত বিজয় রায় একই গ্রামের কার্তিক রায়ের ছেলে। রাতে তারা কেশবপুরে পূজা দেখে বাড়িতে ফিরছিলেন।

আহত বিজয় রায় জানান, বন্ধু নুরুন্নবীকে নিয়ে কেশবপুরে বিভিন্ন মণ্ডপে পূজা দেখতে যান। সারাদিন পূজামণ্ডপ ঘুরে রাতে মোটরসাইকেলযোগে বাড়িতে ফেরার সময় নোয়াপাড়া-চুকনগর ভায়া কলাগাছি সড়কের সুফলাকাটি ব্রিজে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। তখন ব্রিজের রেলিংয়ের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে ঘটনাস্থলেই নুরুন্নবী মারা যায়। স্থানীয়রা বিজয় রায়কে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কেশবপুর থানার ওসি মফিজুর রহমান বলেন, গত রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মারা গেছে। আরেকজন আহত হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের