খুমেক হাসপাতালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৩, ১৭:৪৪আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১৭:৪৪

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও দুই ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বুধবার (২৫ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত খুলনায় ৩১ জনের মৃত্যু হলো। ডেঙ্গু শনাক্ত হয়েছে ৪৩৯৮ জনের।

আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মোট ভর্তি হয়েছেন ৪১ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬ জন। মারা গেছেন ২ জন। মৃতরা হলেন বাগেরহাট সদরের শাহীন (৬৫) ও নড়াইলের লোহাগড়া উপজেলার পদ্মবিল এলাকার কমলা (৩২)। বর্তমানে অবস্থানকৃত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৮৬ জন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছেন ২৭১০ জন।

ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, ‘খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে বুধবার সকাল ৮টা পর্যন্ত মোট ভর্তি হয়েছেন ১৮১৬ জন। যা খুমেক হাসপাতালে এ যাবৎকালে সর্বোচ্চ।’

খুলনার সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মোট ভর্তি ২৪ জন। ছাড়পত্র পেয়েছেন ২৯ জন। বর্তমানে অবস্থানকৃত রোগীর সংখ্যা ৮৪ জন। চলতি বছর এ পর্যন্ত সর্বমোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৬৮৮ জন।’

উল্লেখ্য, খুমেক হাসপাতালে খুলনা অঞ্চলের ২০টি জেলার রোগীরা চিকিৎসা নেন। যা স্বতন্ত্রভাবে মনিটরিং হয়। আর খুলনার সদর হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খুলনার সিভিল সার্জন অফিস মনিটরিং করে।

/কেএইচটি/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান