ভুয়া এনআইডি তৈরি করে কোটি টাকা হাতিয়ে নেয় তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২৪, ১৬:৪৭আপডেট : ০৯ মে ২০২৪, ১৭:৫৬

সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির বিজ্ঞাপন দিতো একটি চক্র। ভুয়া এনআইডি তৈরি করে গ্রাহকদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। নির্বাচন কমিশনের এক কর্মচারীও রয়েছে ওই চক্রে।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সনাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান।

এর আগে, বুধবার পাবনা থেকে ওই চক্রের ‘মূল হোতা’ লিটন মোল্লা (২৩) এবং বাগেরহাট থেকে জেলার থানা নির্বাচন কমিশন অফিসের ডাটা অপারেটর মো. জামাল উদ্দিনকে (৩৮) গ্রেফতার করে সিটিটিসি।

তিনি বলেন, ‘হারানো এনআইডির কপি উত্তোলন, এনআইডি সংশোধন, জন্ম নিবন্ধনের ডিজিটাল কপি ও নাম সংশোধন এবং করোনার টিকার সার্টিফিকেটের কপি সরবরাহে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিতো ওই চক্র। জামাল উদ্দিনের মাধ্যমে নির্বাচন কমিশন অফিসের সার্ভার থেকে তথ্য সংগ্রহ করতো লিটন। ভুয়া এনআইডি, জন্মনিবন্ধন, টিকার সার্টিফিকেটের বিনিময়ে গ্রাহকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিতো তারা।’

গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আসাদুজ্জামান বলেন, ‘গ্রাহকদের সঙ্গে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেন করতো চক্রের সদস্যরা। এভাবে লিটন কোটি টাকা হাতিয়ে নেয়। জামাল আত্মসাৎ করে ১০ লাখ টাকা।’

এক প্রশ্নের উত্তরে সিটিটিসির প্রধান বলেন, ‘এই চক্রের সঙ্গে নির্বাচন কমিশন ও স্বাস্থ্য অধিদফতরে কর্তরত কিছু অসাধু কর্মচারী জড়িত আছে। এছাড়াও আর কেউ জড়িত কিনা তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। যারাই জড়িত থাকুক সবাইকে আইনের আওতায় আনা হবে।’

/এবি/আরকে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম