রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় দুই জাহাজ 

মোংলা প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৩, ১৬:১৬আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১৬:১৬

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি ও ইলেকট্রিক্যাল পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে একসঙ্গে দুই জাহাজ। এর মধ্যে এমভি মিলেনা শনিবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে এবং এমভি আন্কা স্কাই দুপুর ১টায় বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে।

এই জাহাজ দুটি থেকে দুপুর ২টায় একসঙ্গে পণ্য খালাসের কাজ শুরু হয়। পরে খালাস করা পণ্য সড়ক পথে নেওয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ডিপোতে। মোংলা বন্দর কর্তৃপক্ষ এই তথ্য জানায়।

বিদেশি জাহাজ দুটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের খুলনার ম্যানেজার (অপারেশন) সাধন কুমার চক্রবর্তী জানান, ৯৩১ প্যাকেজের ১৫১৯ মেট্রিক টন ওজনের মেশিনারি ও ইলেকট্রিক্যাল পণ্য নিয়ে গত ৮ অক্টোবর রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে রাশিয়ান পতাকাবাহী জাহাজ এমভি মিলেনা। জাহাজটি আজ বেলা সাড়ে ১১টায় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে।

অপরদিকে ৪৪১ প্যাকেজের ১৪৫৩ মেট্রিক টন মেশিনারি ও ইলেকট্রিক্যাল মালামাল নিয়ে গত ৩ অক্টোবর রাশিয়ার একই বন্দর (নভোরোসিয়েস্ক) থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে ভানুয়াতু পতাকাবাহী জাহাজ এমভি আন্কা স্কাই। আন্কা স্কাই আজ শনিবার দুপুর ১টায় মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে।

রূপপুরের মালামাল নিয়ে আসা এই জাহাজ দুটি থেকে দুপুর ২টায় একসঙ্গেই পণ্য খালাসের কাজ শুরু করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট  শিপিং এজেন্ট প্রতিনিধি সাধন কুমার চক্রবর্তী। 

তিনি আরও বলেন, জাহাজ থেকে খালাস করে গুরুত্বপূর্ণ ও মূল্যবান মেশিনারি এবং ইলেকট্রিক্যাল পণ্য বন্দর জেটি নামিয়ে রাখা হচ্ছে। পরে এ পণ্য সড়ক পথে নেওয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ডিপোতে।

এর আগে গত ৩ অক্টোবর এমভি ইয়ামাল অরলান, ১৬ সেপ্টেম্বর এমভি স্যাপোডিলা রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে আসে।

/এফআর/
সম্পর্কিত
রূপপুর থেকে রাশিয়ার নাগরিকের লাশ উদ্ধার
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিং সম্পন্ন
রূপপুর, পদ্মা সেতু ও টানেলে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম