বন্দরে থাকা বিদেশি জাহাজ থেকে তেল চুরি, ২ জন আটক

মোংলা প্রতিনিধি 
০৯ নভেম্বর ২০২৩, ১৩:৪৪আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১৩:৪৪

বাগেরহাটের মোংলা বন্দরে অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে তেল পাচারের ঘটনায় দুই পাচারকারীকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে তাদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়।

এ সময় ১৮ ব্যারেল জ্বালানি তেলও (ডিজেল) জব্দ করা হয়। এর আগে, বুধবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে পশুর নদী সংলগ্ন মোংলা নদীর পাড় থেকে তেলসহ তাদেরকে আটক করে পুলিশ।

মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, মোংলা বন্দরের হারবাড়ীয়ায় অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে সংঘবদ্ধ পাচারকারীরা তেল (ডিজেল) পাচার করে ট্রলার বোঝাই করছে এমন গোপন খবর আসে মোংলা থানা পুলিশের কাছে। এ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে পশুর নদীতে অভিযানে নামেন।

তিনি আরও বলেন, এরপর রাত ৮টার দিকে বন্দরের পশুর চ্যানেল দিয়ে একটি ট্রলার দ্রুত যেতে দেখে সেটিকে চ্যালেঞ্জ করেন অভিযানকারীরা। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পাচারকারীরা ট্রলার চালিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় মোংলা নদীর পাড় থেকে ফজলু মৃধার ছেলে হেলাল মৃধা (৩০) ও কামাল হোসেনের ছেলে রনিকে (২৫) হাতেনাতে রাতে আটক করেন পুলিশ। আটকদের বাড়ি মোংলা পৌর শহরের শ্রমকল্যাণ রোড সংলগ্ন বালুর মাঠ ও কবরস্থান রোডের নতুন কলোনি এলাকায়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে ১৮ ড্রাম জ্বালানি তেল উদ্ধার করে।

/এফআর/
সম্পর্কিত
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম